ব্রেকিং নিউজঃ পাকিস্তানকে আবারও চরম দুঃসংবাদ দিলো আইসিসি
প্রথম রাউন্ডে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে পাকিস্তান। আবারও জরিমানা করা হয়েছে দলটিকে। স্লো ওভার রেট অর্থাৎ স্লো বোলিংয়ের কারণে বাবর বাহিনীকে প্রোটিয়াদের বিরুদ্ধে শাস্তির মুখে পড়তে হয়েছিল।
গত শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ১ উইকেটে হেরেছে পাকিস্তান। প্রোটিয়াদের বিপক্ষে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি বাবরের বাহিনী। আইসিসির আচরণবিধি অনুযায়ী পাকিস্তানকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের পর অন্তত একটি ওভার করা হলে একটি নির্দিষ্ট দলের ম্যাচ ফির ৫ শতাংশ কাটার বিধান রয়েছে। কিন্তু পাকিস্তান নির্ধারিত সময়ে ৪৬ ওভার বোলিং করে। মানে চার ওভার কম। তাই পুরো দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফে এবং পল রিফেল, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং চতুর্থ আম্পায়ার রিচার্ড কেটলবোরো পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে নিজের ভুল স্বীকার করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন ছিল না।
চলতি বিশ্বকাপে পাকিস্তান ছয় ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিততে পেরেছে। প্রতিযোগিতার শেষ চারে খেলতে হলে বাকি তিন ম্যাচেই জিততে হবে তাদের। অন্য দলের ফলাফলের দিকেও নজর রাখতে হবে বাবরকে। ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live