ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরষ্কার যার হাতে উঠলো
কাতার বিশ্বকাপে একের পর এক ম্যাচে অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে, দেশের তৃতীয় বিশ্বকাপ জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রেখে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। মূলত সেই অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যে এবার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন এই আর্জেন্টাইন।
প্যারিসে সোমবার রাতে জমকালো ব্যালন ডি অর অনুষ্ঠানে মার্টিনেজের হাতে সেরা গোলরক্ষকের স্বীকৃতি ‘ইয়াশিন ট্রফি’ তুলে দেন তার বাবা। ২০২০ সাল থেকে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় খেলছেন মার্টিনেজ। প্রিমিয়ার লিগের দলটিতে নিয়মিত দারুণ সব সেভ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে, মূলত মার্টিনেজ নিজেকে নতুন করে চেনান কাতারে। আর্জেন্টিনার পোস্টে পুরো টুর্নামেন্টেই তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য।
বিশেষ করে, ফাইনালে। ইয়াশিন ট্রফিটি তার হাতে তুলে দেওয়ার সময়ই যেমন স্ক্রিনে দেখানো হচ্ছিল অতিরিক্ত সময়ে গড়ানো ওই ম্যাচের ১২০তম মিনিটে তার অসাধারণ একটি সেভ। এরপর টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live