হঠাৎ বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরলেন তারকা ক্রিকেটার
চলতি ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডার। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ইংল্যান্ড ম্যাচে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ক্রিকেটার মিচেল মার্শকে পাচ্ছেন না। পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় ফিরছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও জানেন না আউজির এই ক্রিকেটার আবার কবে দলে যোগ দেবেন।
মার্শের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে লিখেছে, 'অলরাউন্ডার মিচেল মার্শ ব্যক্তিগত কারণে গতকাল রাতে দেশে ফিরেছেন। কবে তিনি দলে যোগ দেবেন তা এখনো নিশ্চিত হয়নি।
এদিকে মার্শের আগে গলফ খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন আরেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে শনিবারের ম্যাচে খেলছেন না তিনি। এবারও খেলতে পারবেন না মার্শ। ফলে ব্রিটিশদের বিরুদ্ধে মাঠে নামতে একটু পিছিয়ে পড়ে আজিরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live