রাত পোহালেই পাকিস্তানের ভাগ্য পরীক্ষা
বাঁচামরার ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। শনিবার (৩ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে লড়বে তারা। এই ম্যাচে যারাই জিতবে তাদের চলতি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জোরালো সুযোগ থাকবে। তারা হারলে বিদায়ের ঘণ্টা বেজে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এমন গুরুত্বপূর্ণ দ্বৈরথে পাকিস্তান একাদশ পরিবর্তন করতে পারে বলে খবর রয়েছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন পাকিস্তান দলের ম্যানেজার মিকি আর্থার। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে জীবন-মৃত্যুর ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা কম।
এতে বলা হয়, ম্যাচের আগে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আর্থারকে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, আমাদের দলে বিশেষ ভূমিকা পালন করে হারিস রউফ। সে একজন উইকেট শিকারী। ফলে তাকে একাদশে ধরে রাখা হবে।
ইনজুরি থেকে ফিরে বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন ফখর জামান। তাতে একাদশে থেকে যেতে পারেন তিনিও। এক্ষেত্রে গেম প্ল্যানে পরিবর্তন আনতে পারে পাকিস্তান।
আর্থার বলেন, রউফকে কোনোভাবেই বদলের চিন্তা করছি না আমরা। ফখরকেও রাখার পরিকল্পনা করছি। সেক্ষেত্রে বাঁচামরার ম্যাচে গেম প্ল্যানে রদবদল ঘটতে পারে।
তিনি জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আঘাত পেয়েছে শাদাব খান। এখন সে পুরোপুরি সুস্থ। তবে কিউদের বিপক্ষে তাকে খেলানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পাক টিম ডিরেক্টর বলেন, চলমান বিশ্বকাপে ভারতে কঠিন নিরাপত্তার মধ্যে থাকতে হচ্ছে পাক ক্রিকেটারদের। যেমনটি করোনাকালে মুখোমুখি হতে হয়েছে। এমনকি বাবরদের আলাদা রুমে নাশতা করতে হচ্ছে।
তিনি বলেন, একসঙ্গে খুব কম সময় থাকার সুযোগ পাচ্ছেন তারা। ম্যাচ খেলা ও অনুশীলন ছাড়া একত্রে থাকতে পারছে না মেন ইন গ্রিনরা। আমি জানি না, সেসব দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে কিনা?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live