শ্রেয়াস আইয়ারের শতকে ডাচদের পাহাড় সমান টার্গেট দিলো ভারত, দেখে নিন স্কোর আপডেট
চলতি ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। যেখানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এরপর ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়স আইয়ার।
দলীয় ৪৫.৫ ওভারে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন আইয়ার। এমন পরিস্থিতিতে তিনি খেলেছেন মাত্র ৮৪ বল। রিপোর্ট লেখা পর্যন্ত ৪৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৩৪৬ রান করেছে ভারত। শ্রেয়াস আইয়ার (১০০*) এবং লোকেশ রাহুল (৭০*) রানে অপরাজিত আছেন।
এ খবর লেখা অবধি ভারতের সংগ্রহ ৫০ ওভারে ৪ উইকেটে ৪১০ রান
দুপুরে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন ভারতীয় ওপেনার রোহিত ও শুভমান গিল। উদ্বোধনী জুটিতে একশ রান যোগ করেনে এ দুই ব্যাটসম্যান।
৫১ রান করে আউট হন গিল। তিনি থেমে গেলেও আক্রমণ চালিয়ে যান রোহিত। দেখে শুনে খেলে ক্যারিয়ারের ৫৪তম ফিফটি পূর্ণ করেন রোহিত শর্মা। ফিফটির পর পরেই আউট হয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটেন ভারতীয় ওপেনার।
১৭.৪ ওভারে বাস লিডের বলে ওয়েসলি বারেসির হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। বিদায়ের আগে ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। এরপর মাঠে নামেন শ্রেয়াস আইয়ার।
রোহিতের আউটের পর বিরাটও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। ২৮.৪ ওভারে রলফ ফন ডের মারওয়ের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট। বিদায়ের আগে ৫৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। এরপর মাঠে নামেন লোকেশ রাহুল।
লোকেশ রাহুল নামার পর শ্রেয়াস তাকে ভালো সঙ্গ দেন। এই দুই ভারতীয় ব্যাটসম্যান ১০৫ বলে ১৪৬ রানের জুটি গড়েন। এদিকে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করলেন শ্রেয়াস আইয়ার। দলের ৪৫.৫ ওভারে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন আইয়ার। এমন পরিস্থিতিতে তিনি খেলেছেন মাত্র ৮৪ বল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live