সাকিবের অধ্যায় শেষ, টাইগারদের অধিনায়কত্বে আসছে নতুন মুখ
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে সাকিব আল হাসানের অধিনায়কত্ব শেষ, এটা অনেক পুরনো খবর। বিশ্বকাপে দেশ ছাড়ার আগে সাকিব বলেছিলেন, এই বৈশ্বিক টুর্নামেন্ট শেষে অধিনায়কত্ব ছেড়ে দিতে চান। তবে তিন ফরম্যাটেই তিনি অধিনায়কত্ব ছাড়বেন কি না তা এখনও স্পষ্ট নয়।
তবে এটা নিশ্চিত যে ওয়ানডে অধিনায়কের পদ শূন্য। ক্রিকেট বোর্ডের উচিত শিগগিরই নতুন অধিনায়ক নির্বাচনের কাজও শেষ করা। ডিসেম্বরে নিউজিল্যান্ডে সাথে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সেখান থেকে দায়িত্ব নেবেন নতুন অধিনায়ক। আর সেই জোয়ারে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হুসাইন শান্তর দিকেই চোখ বোর্ড কর্মকর্তাদের।
বিশেষ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে মিরাজের ওপর ভালো নজর থাকলেও শেষ পর্যন্ত ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পড়তে যাচ্ছে নাজমুল শান্তর কাঁধে। তবে নিউজিল্যান্ড সিরিজের আগে আনুষ্ঠানিকভাবে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হতে পারে। এমন পরিস্থিতিতে সহ-অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে মিরাজকে।
দিনকয়েক আগে২৪আপডেটনিউজেরসঙ্গে অধিনায়ক ইস্যুতে কথা বলেছিলেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। বোর্ডের এই কর্তা সেদিন বলেছিলেন, 'নতুন অধিনায়কত্ব নিয়ে এখনো কিছু জানা নেই। ভাবা হচ্ছে আপাতত।'
নাম প্রকাশ না করার শর্তে ক্রিকেট বোর্ডের আরেক পরিচালক বলেছিলেন, 'সাকিব যদি না থাকে নতুন কে করবে বা কে আসবে এটা বলা মুশকিল। বোর্ড আরো যারা নীতি-নির্ধারক আছে তারা দলের যা ভালো হয় ভেবে চিন্তে সেই সিদ্ধান্ত নেবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন