সেমিফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন যারা
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডে বিশ্বকাপের দুটি সেমিফাইনালে দায়িত্ব পালনকারী ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে।
ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং অস্ট্রেলিয়ার ৫৯ বছর বয়সী রড টাকার ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারত এবং গত দুই মৌসুমের রানার্সআপ নিউজিল্যান্ডের মধ্যে প্রথম সেমিফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই ম্যাচের মাধ্যমে টাকার আম্পায়ার হিসেবে ১০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন। বিশ্বের ২০তম ওডিআই আম্পায়ার হিসেবে তিনি তার ১০০তম ম্যাচে দায়িত্ব পালন করবেন। এই বিশ্বকাপে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো।
রড টাকার মাইলফলকের ম্যাচে তৃতীয় আম্পায়ার হবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার হবেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফটকে।
১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের কেটলবরো এবং ভারতের নীতিন মেনন।
নিউজিল্যান্ডের ক্রিস গাফানি তৃতীয় আম্পায়ার এবং ইংল্যান্ডের মাইকেল গফ চতুর্থ আম্পায়ার হবেন। ম্যাচ রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের জাভাগাল শ্রীনাথকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন