আইসিসিকে বিশেষ বার্তা দিলেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক কুশাল মেন্ডিস
ভারত থেকে দেশে ফিরতে না ফিরতেই আইসিসির কাছ থেকে দুঃসংবাদ পায় শ্রীলঙ্কা। রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতির অভিযোগে দেশটির ক্রিকেট বোর্ডকে, বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সদস্যপদ থেকে বরখাস্ত করা হয়েছে। শ্রীলঙ্কা দলের অধিনায়ক কুশল মেন্ডিস মাঠে ফিরতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
কলম্বোতে সংবাদমাধ্যমের সাথে আলাপে কুশল মেন্ডিস বলেন, ‘ক্রিকেট আমাদের পেশা, জীবন-জীবিকা। এটা ছাড়া আমরা বাড়িতে বসে থাকতে পারব না। আগামী বছর আমাদের কয়েকটি সফর রয়েছে। সেগুলোর জন্য আমরা এখনই প্রস্তুতি শুরু করতে চাই।’
আইসিসির নিষেধাজ্ঞা নিয়ে মেন্ডিস জানিয়েছেন, খেলোয়াড়দের এই জাতীয় জিনিসগুলির উপর কোনও নিয়ন্ত্রণ নেই। তারা কেবল উত্থাপন করতে পারে, যাতে তারা আবার ক্রিকেট খেলা শুরু করতে পারে। তিনি আরও বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে এসবের ওপর আমাদের কোনো হাত নেই। অধিনায়ক হিসেবে আমি আশা করব, অতি দ্রুত এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। আবার যেন আমরা খেলা শুরু করতে পারি।’
এই মুহুর্তে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশে শ্রীলঙ্কার ক্রিকেট ভবিষ্যত অজানা। তবে শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা বলেছেন, ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতিতে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে বোর্ড। বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। ১০ দলের প্রতিযোগিতায় নবম স্থানে থেকে আসর শেষ করে কুশল মেন্ডিসের দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live