সচিনকে সেরা ওপেনারের তালিকা থেকে সরিয়ে যাকে বসালেন সৌরভ
টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে ১০ হাজার রান করা গাওস্করের পরে সেরা ওপেনার কে? এই প্রশ্নের উত্তরে সচিন তেন্ডুলকরের নাম মুখে আসাই স্বাভাবিক। সৌরভের মুখে যদিও অন্য নাম।
ভারতের সেরা ওপেনারদের তালিকায় শীর্ষে থাকবেন সুনীল গাওসকার। অনেকের মতে তিনি ভারতের সেরা ওপেনার। টেস্ট ক্রিকেটে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করা গাওসকারের পর সেরা ওপেনার কে? এই প্রশ্নের উত্তরে স্বাভাবিকভাবেই উঠে আসে শচীন টেন্ডুলকারের নাম। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়কের মতে সচিন নন, গাওস্করের পরে সেরা ওপেনার বীরেন্দ্র সহবাগ।
সৌরভ অধিনায়ক থাকার সময় সহবাগকে মিডল অর্ডার থেকে তুলে এনে ওপেনার হিসাবে খেলিয়েছিলেন। এতেই শেবাগের ক্যারিয়ার বদলে যায়। সৌরভ বলেছেন,“টেস্ট ক্রিকেটটাই বদলে গিয়েছিল সহবাগের জন্য। দুর্দান্ত ক্ষমতা ছিল। যে গতিতে রান করত তা চমকে দেওয়ার মতো। সুনীল গাওস্করের পরে সেরা ওপেনার মনে হয় সহবাগই।”
সৌরভ বলেন, শেবাগ শুরুতে ওপেনার হিসেবে খেলতে চাননি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেছেন: “আমি শেবাগকে ওপেন করতে বলেছিলাম। তিনি রাজি হননি। এর আগে কখনও ওপেন করেননি শেবাগ। আমি বিশ্বাস করি কেউ নির্দিষ্ট জায়গায় ব্যাট করার জন্য জন্মায় না। লর্ডসে ২০০২ সালে টেস্ট খেলতে নেমে দ্রুত ৮০ রান করে দিয়েছিল সহবাগ। সেখান থেকেই ওপেনার হিসাবে ওর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।”
সৌরভের মতে গাওস্করের পরেই ওপেনার হিসাবে ভারতে সেরা সহবাগ। তিনি বাদ রেখেছেন সচিন এবং রোহিত শর্মাকে। এঁদের মধ্যে সচিন সাদা বলের ক্রিকেটে ওপেন করলেও টেস্টে খেলতেন চার নম্বরে। রোহিত এ বারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন। টেস্টেও এখন নিয়মিত ওপেন করেন। তবে আগে টেস্টে তিনি মিডল অর্ডারে খেলতেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live