পাকিস্তানের নতুন অধিনায়কের দৌড়ে দুই ক্রিকেটার
পাকিস্তান অনেক প্রত্যাশা নিয়ে ভারতে পা রেখেছিল। কিন্তু বাবর আজম-শাহীন আফ্রিদি তাদের মনের আশা পুরণ করতে পারেননি। বিশ্বকাপে এত বড় ভরাডুবির বিশাল দায়িত্ব পড়েছে বাবরের কাঁধে। এরই মধ্যে সমালোচনার মুখে নেতৃত্ব ছেড়েছেন তিনি। তাহলে পাকিস্তান ক্রিকেটে এখন আলোচিত বিষয়- বাবরের বিকল্প কে?
আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান দল। এই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ থাকলেও ওয়ানডে নেই। ফলে টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্ব নিয়ে আপাতত ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানি মিডিয়ায় গুঞ্জন- লাল বলে পাকিস্তানের নতুন অধিনায়ক হবেন শান মাসুদ। সাদা রঙে দলের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটিংয়ের নাম মাসুদ। এবার নেতা হিসেবে তার ওপর আস্থা রাখতে যাচ্ছে পিসিবি।
তবে টি-টোয়েন্টিতে তেমন চমক নেই। বাবরের ডেপুটি হিসেবে কাজ করা শাহীন শাহ আফ্রিদিকে পুরো দায়িত্ব দেওয়া হচ্ছে। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে এই তারকা পেসারকে পিসিবি বস পছন্দ করেন।
পিসিবি তিন ফরম্যাটে তিন অধিনায়কের তত্ত্বের সঙ্গে যাবে কি না, তা এখনও ঠিক হয়নি। তা না হলে সাদা বলের দুই ফরম্যাটেই নেতা হিসেবে দেখা যাবে আফ্রিদিকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live