বিশেষ কারণে নিউজিল্যান্ড সিরিজে খেলছেন না লিটন দাস
বিশ্বকাপ শেষ হওয়ার পর বিশ্রামের তেমন সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। বৈশ্বিক এই টুর্নামেন্ট শেষ হতে না হতেই ২১ তারিখ ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল। দুই ম্যাচের এই টেস্ট সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন না বলে আগেই জানা গিয়েছিল। এখন জানা গেছে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসও খেলতে চান না। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় বিসিবির কাছে ছুটি চেয়ে আবেদন করেছেন লিটন।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় নান্নু বলছিলেন, ‘সে (লিটন) চিঠি পাঠিয়েছে, তার পারিবারিক সমস্যার কথা বলেছে। আজকে আমরা বসে সিদ্ধান্ত নিব কি করব না করব।'
এদিকে তোড়জোড় চলছে নিউজিল্যান্ডের বিপক্ষে দল গোছানো নিয়ে। সেক্ষেত্রে এই টেস্ট সিরিজের দল আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হবে জানতে চাইলে নান্নু বলেন, 'আগামীকালই দল ঘোষণা করে দিব।'
এর আগে গেল মঙ্গলবার বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু বলছিলেন, 'সাকিবের যেহেতু চোট আছে। যতদিন পুরোপুরি সেরে না উঠবে, ততদিন সে খেলবে না আমরা জানি। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছেন। এর মধ্যে যদি নতুন কোনো সিদ্ধান্ত না হয় তাহলে সে থাকবে। নতুন কেউ হলে সেটাও জানতে পারবেন। দল ঘোষণার সময় সেটি জানিয়ে দেওয়া হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live