উরুগুয়ের বিপক্ষে মেসি খেলবেন কিনা সরাসরি জানালেন স্কালোনি
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে নেমেছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা। সেই ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি খেলবেন কি না তা নিয়ে শঙ্কা রয়েছে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের খেলা নিয়ে কথা বলেছেন দলের কোচ লিওনেল স্কালোনি।
অনেকদিন ধরেই মাঠে অনুশীলন করছেন না লিওনেল মেসি। ক্লাব ফুটবলে ইন্টার মায়ামি খেলা না থাকায় মাঠে নামা হচ্ছে না এই আর্জেন্টাইন ফুটবলারের। ম্যাচে না থাকলেও মেসিকে নিয়ে চিন্তিত নন দলের কোচ। স্কালোনি বলেছেন, মেসি ম্যাচ খেলতে প্রস্তুত।
আর্জেন্টিনার কোচ বলেন, ‘মেসি ভালো আছে। সে ভালো করছে। গত ২৫ দিনে মেসি মাত্র একটা ম্যাচ খেলেছে তবে সে দারুণ অবস্থায় রয়েছে, অনুশীলনেও ভালো করছে।’
বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ফর্মে রয়েছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। তারা চারটি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও তাদের দখলে। প্রতিপক্ষের জালে এখন পর্যন্ত সাতটি গোল করেছেন মেসি এবং একটিও হজম করেনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live