সুযোগ পেয়েও নির্বাচক হতে চান না পাইলট, জানলে অবাক হবেন
বিশ্বকাপে ব্যর্থতার পর আলোচনায় রয়েছে বাংলাদেশ দলের নির্বাচক প্যানেল। ভরাডুবির দায়ে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন প্যানেলকে আদালতে তোলা হচ্ছে। এদিকে নান্নুর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৩১ ডিসেম্বর। তার চুক্তি নবায়ন হচ্ছে না বলে জানা গেছে। হাবিবুল বাশা সুমনের অনুপস্থিতি নিয়েও গুঞ্জন রয়েছে। তবে টিকে থাকতে পারেন আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক।
এমন পরিস্থিতিতে নতুন নির্বাচক হতে আলোচনায় রয়েছে অনেকের নাম। সাবেক ক্যাপ্টেন খালিদ মাসুদ পাইলটকে নিয়েও গুঞ্জন রয়েছে। কিন্তু এই পদের জন্য তিনি কতটা আগ্রহী? তবে ২৪আপডেটনিউজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এক বাক্যে বলেন, এই মুহূর্তে এই কাজ করা তার পক্ষে কঠিন। পারিবারিক কারণও দেখিয়েছেন তিনি।
পাইলট বলেন বিসিবির প্রস্তাব আসলেও করতে পারবেন না তিনি, 'বেশ কিছু সমস্যা আছে। এই মুহূর্তে করা সম্ভব নয় আমার জন্য। প্রস্তাব আসলেও করাটা হয়ে উঠবে না। কারণ আমার মা অসুস্থ, বেশিরভাগ সময় আমার রাজশাহীতে থাকতে হয়। এটাই কারণ, কেননা সিলেক্টর একটা গুরুত্বপূর্ণ চাকরি। সারাক্ষণ মাঠে মাঠে সময় দিতে হবে। মায়ের পাশে থাকার কারণে সময় বের করা কঠিন হয়ে যাবে।'
নির্বাচক হতে আগ্রহী নন কি ঠিক এই একটা কারণেই। পাইলটের জবাব, 'অবশ্যই এটা অনেক সম্মানের চাকরি। কিন্তু এই মুহূর্তে সম্ভব না, সিলেক্টরের চাকরি হয়ত ১০ বছর পরেও পেতে পারি। কিন্তু মাকে তো আর পাবো না।'
আপনি নতুন সিলেক্টর হিসেবে কাদের দেখতে চান বা কেমন লোক দেখতে চান। এমন প্রশ্নে পাইলট বলেন, 'দেখতে চাই অবশ্যই যে মাঠে মাঠে খেলা দেখবে। ক্রিয়েটিভ লোক চাই, আইডিয়া থাকতে হবে। কোথা থেকে আনতে হবে খেলোয়াড় কষ্ট করবে এমন। সৎ থাকবে দেশের জন্য এমন লোক চাই।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)