অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা, দেখে নিন একাদশ
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড আজ শুরু হচ্ছে। বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মেলবোর্নে ওই ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেন বাংলাদেশ দলের কোচ জাভিয়ের ক্যাবরেরা।
মদকান্ড কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ হয়েছেন জাতীয় দলের নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তাই তার জায়গায় মিতুল মারমাকে আস্থা রেখেছেন কোচ। তিনি মালদ্বীপের বিপক্ষে এশিয়ান গেমস এবং বিশ্বকাপ বাছাইপর্ব উভয়েই ভালো খেলেছেন। রক্ষণভাগে, মালদ্বীপ ম্যাচে শাকিল উপস্থিত ছিলেন, তবে হাসান মুরাদকে আজ একাদশে সুযোগ দেওয়া হয়েছে। তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ ও সাদ উদ্দিন ডিফেন্সে আছেন।
মাঝমাঠে আধিপত্য বিস্তার করেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তার সঙ্গে রয়েছেন তরুণ ও উদীয়মান ফুটবলার এমডি হৃদয়। ২০১৫ সালে পার্থ দলে থাকলেও খেলতে পারেননি সোহেল রানা। আট বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আরেকবার সুযোগ পেলেন সোহেল রানা। এই দলে বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়াই একমাত্র অস্ট্রেলিয়ায় খেলেছেন।
বর্তমান দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার রাকিব হোসেন আক্রমণের দায়িত্বে রয়েছেন। তার সঙ্গে থাকছেন ফয়সাল আহমেদ ফাহিম।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), হাসান মুরাদ, তারিক কাজী, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, রিদয়, জামাল ভূঁইয়া, সোহেলে রানা, মুজিবুর রহমান জনি, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)