বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তান ও শ্রীলঙ্কা বোর্ডে চলছে পরিবর্তন বিসিবিতে কবে
বিশ্বকাপের ব্যর্থতায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে। একই অবস্থা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) ক্ষেত্রেও। পিসিবি তার ক্রিকেট বোর্ড গঠন করছে আইসিসির নিয়মে। যদিও শ্রীলঙ্কাকে আইসিসি তার ক্রিকেট বোর্ড সংস্কারে সরকারি হস্তক্ষেপের জন্য নিষিদ্ধ করেছে। তবে এখনো চূড়ান্ত শাস্তি ঘোষণা করা হয়নি।
বিশ্বকাপের সময় পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজাম-উল-হক পদত্যাগ করেন। বিশ্বকাপ থেকে দেশে ফিরে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন অধিনায়ক বাবর আজম। বাবরের পদত্যাগের দুদিন পর টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করে পিসিবি। এরই মধ্যে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ।
ক্রিকেট বোর্ডের পরিচালক ও প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। গুঞ্জন রয়েছে এর জন্য দায়ী হতে পারেন আরেক সাবেক অধিনায়ক ইউনিস খান।
এশিয়ার দুটি দেশে যখন এই ধরনের ক্লিন আপ ড্রাইভ চলছে তখন মুখ বন্ধ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ থেকে ব্যর্থ মিশন কাটিয়ে দেশে ফেরার পরও আনুষ্ঠানিকভাবে কেউ এখনো মুখ খোলেননি।
তবে বিশ্বকাপের আগে ওয়ানডে দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। তবে বিশ্বকাপ থেকে ফেরার পর আর মুখ খোলেননি তিনি। চোটের কারণে বিশ্বকাপের শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন তিনি। অন্যদিকে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বিশ্বকাপের পর চাকরি ছেড়ে দিয়ে ভারত থেকে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরেছেন। কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরও পদত্যাগ করেছেন। তাই তিনি তার জন্মভূমি ভারত থেকে বাংলাদেশে ফিরে আসেননি।
তবে প্রধান কোচ হাথুরুসিংহে নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে আপাতত এই সব গুজবের মধ্যেই সীমাবদ্ধ। কারণ বোর্ডের চেয়ারম্যান কিংবা বোর্ড পরিচালকদের কেউই বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে মুখ খোলেননি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি