নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের কোচিং স্টাফে একাধিক পরিবর্তন
আগামী ২৮ নভেম্বর থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। তার আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। কারণ বিশ্বকাপ শেষে অ্যালান ডোনাল্ডসহ আরও কয়েকজন কোচের চলে যাওয়ায় শূন্যতা তৈরি হয়েছে কয়েকটি পদে। তাই কিউই সিরিজে দেখা যাবে এইচপি ইউনিটের কোচদের।
এ প্রসঙ্গে আজ (শনিবার) গণমাধ্যমে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘টিম ম্যানেজমেন্টে থাকবে একজন। আপনারা জানেন যে কলিমোর আছে, সেও আসবে। ডেভিড হেম্পও আছে। আমাদের যারা হাই-পারফরম্যান্সে কাজ করে, তাদের আমরা আসতে বলতে পারি। হয়তো দলের সঙ্গে যোগ দেবে তারা।’
এদিকে, বাংলাদেশের স্পিন কোচ পদে বহাল থাকতে আর আগ্রহী নন রঙ্গনা হেরাথ। তবে টাইগারদের সঙ্গে থাকছেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। তাদের নিয়ে জালাল ইউনুস বলেন, ‘রঙ্গনা হেরাথের সঙ্গে আমাদের ৩০ নভেম্বর পর্যন্ত চুক্তি আছে। ৩০ নভেম্বর পর্যন্ত কাজ করে সে চলে যাবে। ফিল্ডিং কোচও আসবে, তার চুক্তি রয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত।’
জানা গেছে, এইচপিতে পেস বোলিং কোচ হিসেবে কাজ করায় কলিমোরকে দেখা যাবে এই সিরিজে। তিনি মূলত সামলাবেন পেসারদের দায়িত্ব। এছাড়া এইচপিতে প্রধান কোচের দায়িত্বে থাকা হেম্প কাজ করবেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের ব্যাটিং কোচ হিসেবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ