আইসিসির নতুন নিয়ম, ফাইনালে ম্যাচ টাই হলে যা হবে
২০১৯ বিশ্বকাপে ক্রিকেট মাঠে দেখা গেল এক অদ্ভুত ঘটনা। লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচটি নির্ধারিত ৫০ ওভারে টাই হয়েছিল। এরপর সুপার ওভারও 'টাই' হয়ে যায়। ফলস্বরূপ, বাউন্ডারির সংখ্যা বিবেচনায় নিয়ে বিজয়ী নির্ধারণ করা হয়।
ফাইনালে, ইংল্যান্ডের ২২টি বাউন্ডারির বিপরীতে কিউইরা ১৪টি চার মেরেছিল। এই অদ্ভুত আইনের সুযোগ নিয়ে স্বাগতিক ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নেয়।
যদিও পরে এ নিয়ে অনেক বিতর্ক হয়। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও ব্যাপক সমালোচিত হয়। ব্যাপক সমালোচনার পর নিয়ম পরিবর্তন করা হয়। আর সেই নিয়ম প্রত্যাহার করা হয়।
এদিকে, আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম সংস্করণে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
এবার ৫০ ওভার ও সুপার ওভারের ফল 'টাই' হলে; এরপর কী হবে, সে প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের।
এ প্রসঙ্গে আইসিসি জানিয়েছে, ওই পরিস্থিতিতে আরেকটি সুপার ওভার হবে। ম্যাচের ফলাফল না আসা পর্যন্ত সুপার ওভার চলবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি