ফাইনাল ম্যাচের মধ্যেই বিরাট দুঃসংবাদ পেলেন শামি
মাঠে ভারতের অবস্থা খুব একটা ভালো নয়। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠতে পারেনি মিডল অর্ডার ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ২০০ রানের আগেই প্যাভিলিয়নে ফেরেন ৫ ব্যাটসম্যান। ড্রেসিংরুমের অন্য সবার মতো মহম্মদ শামিও চিন্তিত। কিছুক্ষণ পর বল নিয়ে তিনি কী করবেন, সেদিকে নজর গোটা ভারতের।
এদিকে এই ফাস্ট বোলারের জন্য একটি বড় দুঃসংবাদ এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, শামির মা আঞ্জুম আরা অসুস্থতার কারণে উত্তর প্রদেশের আমরোহা হাসপাতালে ভর্তি হয়েছেন। কেন না তার অবস্থার অবনতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
অবশ্য ম্যাচের আগেও বেশ সুস্থ ছিলেন আঞ্জুম আরা। তার স্বাস্থ্যের অবনতি হওয়ার আগে, সকালে শামির মা তার ছেলে এবং টিম ইন্ডিয়ার জয়ের জন্য প্রার্থনা করেছিলেন। শামির মা আঞ্জুম আরা জানান, আজ সকালেই শামির সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি সবার খোঁজখবর নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। আইবিসি ২৪-এর একটি প্রতিবেদন অনুসারে আঞ্জুম আরার রবিবার সকালে জ্বর হয়েছিল। এরপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও তারা জানিয়েছে, শামির মা এই মুহূর্তে শংকামুক্ত।
ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে, আঞ্জুম আরার একটি ভিডিও শেয়ার হয়েছিল। সেখানে ছেলে মোহাম্মদ শামি এবং টিম ইন্ডিয়াকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আঞ্জুম আরা তার সংক্ষিপ্ত বার্তায় বলেন, ‘আমি চাই তারা বিশ্বকাপ জিতুক এবং দেশে আনন্দ এনে দিক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি