রাজনীতি ইস্যুতে সাকিবকে ধুয়ে দিলেন: মিশা সওদাগর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২।
সাকিবের মনোনয়নের খবরে চমক এসেছে ভক্তদের মাঝে। এদিকে, বাংলাদেশ দল বিশ্বকাপে একটি ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে, অন্যদিকে সাকিব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনটি আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। ফলে অনেকেই সাকিবের সমালোচনা করেছেন।
জাতীয় দলের বর্তমান অধিনায়কের তিন আসন থেকে মনোনয়ন সংগ্রহ নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। তার মতে, ক্রিকেট ছেড়ে এখনই রাজনীতিতে আসা উচিত হবে না সাকিবের।
মিশা বলেন, ‘সাকিব জানে কোন বল কখন কীভাবে আউট করবে, কোন বল সিক্স মারতে হয়। ও তো পলিটিক্সের ‘পি’ও জানে না। ও হঠাৎ পলিটিক্স করবে কেন? সময় আছে তো অনেক। পরে করবে। আগে অ্যাকাডেমিক করুক।’
এসময় রাজনীতিতে মাশরাফির উদাহরণ টেনে এই অভিনেতা বলেন, ‘মাশরাফি ক্যারিয়ারের একদম শেষদিকে সংসদ নির্বাচনে এসেছিলেন। সাকিবেরও তাই করা উচিত। ওকে সবাই ভালোবাসে। ও ১৮ কোটি মানুষের প্রতিনিধি, বিশ্ব ক্রিকেটের প্রতিনিধি। ক্রিকেটের সবচেয়ে বড় সাইনবোর্ড।’
মিশা বলেন, ‘আমাদের আবেগের সবচেয়ে বড় জায়গার নাম হচ্ছে ক্রিকেট। সেই ক্রিকেটের নায়ক সাকিব। সে যদি এখন রাজনীতিতে চলে আসে, কেমন হবে? রাজনীতি মানে হচ্ছে―হয় মানুষ তোমার পক্ষে আসবে না হয় বিপক্ষে। বিপক্ষের মানুষ সমালোচনা করবে। কিন্তু খেলার ক্ষেত্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক জায়গায়।’
মিশা সওদাগর চান, সাকিব এখনই রাজনীতিতে না আসুক। তিনি বলেন, ‘এই দেশে অনেক মা-বাবা তার সন্তানকে একজন ক্রিকেটার সাকিব বানাতে চান। রাজনীতিবিদ সাকিব বানাতে চাইবেই না। তাই রাজনীতি বাদ দেওয়া উচিত। ওর ক্রিকেট নিয়ে থাকা উচিত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live