মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে তিনটি আসনে মনোনয়ন কিনেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি ঢাকা-১০ আসনের পাশাপাশি মাগুরা-১ ও ২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সাকিব।
সাকিব মনোনয়ন ফরম জমা দিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এলে কর্মীরা স্লোগান দিতে থাকেন। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন।
এর আগে, মাশরাফি বিন মুর্তজা ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ (লোহাগড়া-সদরের অংশ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সাকিব ওই নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এই অলরাউন্ডার টাইগার ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।
উল্লেখ্য, আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ভোট হবে ৭ জানুয়ারি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কবে, কখন ও কোথায়, লাইভ দেখবেন যেভাবে