আইপিএলের সম্প্রচার স্বত্বের টাকার অঙ্ক জানলে চমকে উঠবেন
আইপিএল দিন দিন আরও ব্যয়বহুল হয়ে উঠছে। সম্প্রচার অধিকার গত বছর ৪৮,০০০ কোটি টাকায় বিক্রি হয়েছিল। এই টাকার পরিমাণ অনেক গুণ বাড়তে পারে। এটি ৪ লাখ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। শুক্রবার এমনই বিবৃতি দিয়েছেন আইপিএল সভাপতি অরুণ ধুমাল।
আইপিএল বর্তমানে বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল লিগ। প্রথমটি আমেরিকান ন্যাশনাল ফুটবল লীগ। তারা সম্প্রতি প্রায় ১০ লক্ষ কোটি টাকার একটি কোম্পানির সাথে ১১ বছরের জন্য একটি আর্থিক চুক্তি স্বাক্ষর করেছে।
সেটা মাথায় রেখেই ধুমল বলেছেন, “যদি আমি গত ১৫ বছরে আইপিএলের উত্থান দেখি এবং যদি কোনও আনুমানিক অঙ্ক বেছে নিই, তা হলে আমাদের প্রত্যাশা আগামী ২০ বছরে আইপিএলের মিডিয়া স্বত্বের দাম ৪ লক্ষ কোটিরও বেশি টাকা উঠবে।” প্রসঙ্গত, ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার বছরে সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছিল ৬ হাজার কোটি টাকায়। তখনই বিশ্বের অনেক লিগকে টপকে গিয়েছিল তারা।
ম্যাচ গড়াপেটায় যুক্ত ক্রিকেটারের হাতেই এখন বাবরদের ভাগ্য, পাক ক্রিকেটে আবার বিতর্কসেই প্রসঙ্গে ধুমল বলেছেন, “আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ। ব্যক্তিগত ভাবে আমার মত, স্বাধীনতার পর সবচেয়ে ভাল কিছু এ দেশে হয়ে থাকলে সেটা আইপিএল। আমাদের দেশে অনেক বৈচিত্র রয়েছে। অনেক ভাষা, সংস্কৃতি রয়েছে। কিন্তু আইপিএল সবাইকে এক সূত্রে বাঁধে।”
শুধু ছেলেদের নয়, মেয়েদের আইপিএলেও টাকার অঙ্ক লাফিয়ে লাফিয়ে বাড়বে বলে মনে করেন ধুমল। বলেছেন, “আমাদের নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে হবে, সমর্থকদের আরও খেলাটার সঙ্গে যোগ করতে হবে, ম্যাচের গুণমান যাতে ভাল হয় সেটার খেয়াল রাখতে হবে। এখন ক্রিকেট অলিম্পিক্সের অংশ। ডব্লিউপিএল মহিলাদের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। সুড়ঙ্গের শেষে আশার আলো এখন থেকেই আমরা দেখতে পাচ্ছি।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জরুরি বার্তা: সৌদিতে কবে ঈদ? জানাল সুপ্রিম কোর্ট
- বাংলাদেশে ঈদুল ফিতর কবে? যা জানা গেল
- লভ্যাংশ পেলেন শেয়ারহোল্ডাররা
- রাতে ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- কবে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ? দেখে নিন পূর্ণ সূচি
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো রবি আজিয়াটা
- ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর
- হু হু করে কমছে স্বর্ণের দাম, দেশের আজকের বাজারদর
- শবে কদরেরনামাজের নিয়ম, নিয়ত, বিশেষ আমল ও দোয়া
- সৌদি আরবে কবে ঈদ? শাওয়ালের চাঁদ নিয়ে বড় আপডেট
- ফলাফল: ৭টিতে বিএনপি, ৭টিতে আ.লীগ ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- চ্যাম্পিয়ন্স লিগ প্রিভিউ: স্পোর্টিং বনাম বোডো/গ্লিমট দ্বৈরথে আজ কে সেরা?
- ক্রেতার চাপে বিক্রেতাশূন্য ৮ কোম্পানি, সূচক চাঙ্গা
- ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ ও প্রেডিকশন
- ডিএসইর দুই ব্রোকারেজে বড় রদবদল: বাদ পড়লেন ৪ প্রতিনিধি