আইসিসির কঠিন শাস্তির মুখে সিকান্দারা রাজা
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে দুর্দান্ত জয় এনে দেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। হয়েছিলেন ম্যাচসেরাও। কিন্তু সে ম্যাচেই এক কাণ্ড ঘটান তিনি। যার জন্য শাস্তি পেতে হচ্ছে জিম্বাবুইয়ান এ তারকা অলরাউন্ডারকে।
জয়ের ম্যাচে মাঠেই আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যাম্ফারের সঙ্গে তর্কে জড়ান রাজা। এক পর্যায়ে ক্যাম্পারকে ব্যাট দিয়ে মারতে যান এই রোডেশিয়ান অলরাউন্ডার।
যার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই ম্যাচের জন্য রাজাকে নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে এ অলরাউন্ডারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেয়া হয়েছে দুই ডিমেরিট পয়েন্ট। আগে থেকেই তার নামের পাশে ছিল দুই ডিমেরিট পয়েন্ট। তাই এবারের ডিমেরিট পয়েন্ট মিলিয়ে ৪ পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন তিনি। ২৪ মাসের মধ্যে চার ডিমেরিট পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রাজা।
ঘটনায় জড়িত থাকা দুই আইরিশ ক্রিকেটার ক্যাম্ফার ও জশ লিটলকে শাস্তি দিয়েছে আইসিসি। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের। সেই সঙ্গে দুজনের পাশে বসেছে ১ ডিমেরিট পয়েন্ট, যেটা ২৪ মাসের মধ্যে তাদের প্রথমবার।
ইতোমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে জিম্বাবুয়ে রাজাকে ছাড়া। বাকি আর একটি ম্যাচ। যেটিতে আইরিশরা জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে। আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। যেটি রূপ নিয়েছে ফাইনালে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামজারি করবেন যেভাবে
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করবেন যেভাবে, জানুন নিয়ম
- Samsung-এর সেরা ৫ ফোন: ক্যামেরা, ব্যাটারি ও দাম
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১, ২২ ক্যারেটের স্বর্ণের দাম কত
- জিকিউ বলপেনের ১২.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- ব্রাজিলের খেলা কবে? জাপান ও সিঙ্গাপুর ম্যাচের সময়সূচি
- Infinix Smart 20E: ১২০Hz ডিসপ্লে ও বড় ব্যাটারি?
- অনলাইনে জমির নামজারি করবেন যেভাবে, খরচ ১১৭০ টাকা
- ওয়ারিশি জমির নামজারি করতে কত টাকা লাগে, জানুন নিয়ম
- Galaxy S27 Ultra-এর ব্যাটারি, ক্যামেরা ও দাম নিয়ে যত তথ্য
- লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে? জানুন নিয়ম
- চাচ্চু’র সেই দীঘির সঙ্গে শাকিব খান, কী ঘটল নিউইয়র্কে?
- iPhone 18 Pro Max কেনার আগে সিম ও ওয়ারেন্টি যাচাই করুন