যে ক্রিকেটার নাম গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়
গুগল, বিশ্বের সবচেয়ে বিখ্যাত সার্চ ইঞ্জিন, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইতিমধ্যে ২৫ বছরে প্রবেশ করেছে। এই ২৫ বছরে কোন ক্রিকেটারের নাম গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
গুগল মাইক্রোব্লগিং সাইট এক্স-এ একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে এখন পর্যন্ত গুগলের ইতিহাসে সবচেয়ে বেশি সার্চ করা ক্রিকেটার হলেন বিরাট কোহলি।
বর্তমান বিশ্বের ও ভারতের অন্য্যতম সেরা ক্রিকেটার কোহলি। ২০০৮ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পর থেকেই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্স করে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন ভারতীয় এই ব্যাটার। যতই দিন যাচ্ছে রানের ক্ষুধা যেন তত বাড়ছে কোহলির।
কিছুদিন আগে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপেও রেকর্ড গড়েছেন কোহলি। টুর্নামেন্ট সেরা হওয়ার পাশাপাশি শচীনের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে গড়েন সেঞ্চুরির ফিফটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ১৬০ সিসির Honda XBlade FI: মাইলেজ, দাম ও স্পেসিফিকেশন
- Yamaha R15 V4-এর দাম, মাইলেজ ও ফিচার এক নজরে
- ফিরছেন শেখ হাসিনা, নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন, চিঠিতে যা আছে
- দলিলে জমি কম-বেশি লেখা হলে কীভাবে ঠিক করবেন?
- জমি রেজিস্ট্রি করতে কত টাকা লাগে? জানুন ২০২৬ সালের হিসাব
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live