বাবর আজমসহ রংপুর থেকে বিদায় দিচ্ছে যেসব তারকা!
মঙ্গলবার শেষ হচ্ছে পাকিস্তানের ক্রিকেট তারকা বাবর আজমের বিপিএল মৌসুম। পিএসএল খেলতে ৭ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে হবে এই ব্যাটসম্যানকে। ওমরজাই ও মোহাম্মদ নবীও বিপিএল ছেড়েছেন। আর তাই বিদেশি ক্রিকেটার সংকটে রংপুর রাইডার্স।
শূন্যতায় শূন্যতা। বিপিএলকে বিদায় জানাতে অপেক্ষা করছেন বাবর আজম। বাবরের যাত্রা শেষ হয় রংপুরে। মঙ্গলবার ঢাকার বিপক্ষে পাকিস্তান স্টারদের ফাইনাল হবে। পিসিবির শর্ত হলো ৭ ফেব্রুয়ারির মধ্যে দেশে থাকতে হবে। আগামী সপ্তাহে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ।
রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক বলেন, আমরা তাকে খুব বেশিই মিস করবো। বাবর আজম আমাদের সঙ্গে সর্বশেষ ম্যাচটা খুব সম্ভবত ৬ তারিখ খেলবে। সে আরও কিছুদিন থাকার চেষ্টা করছে, কিন্তু সেটি হওয়ার সম্ভাবনা নেই।
বাবর অবশ্য আরও এক ম্যাচ বেশি খেলতে চেয়েছেন। নিজের ইচ্ছার কথা পিসিবিকে জানিয়েছেন এ ওপেনার। কিন্তু সবুজ সংকেত মিলবে সে সম্ভাবনা নেই বললেই চলে।
বিপিএলের ৫ ইনিংসে দুই হাফসেঞ্চুরি; দুশোর বেশি রান করেছেন যুগের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। টানা তিন জয়ের পরও পাক ব্যাটারের অনুপস্থিতি সংকট তৈরি করেছে সাকিব-সোহানদের দলে। বাবরসহ ৫ ক্রিকেটারকে হারাচ্ছে রংপুর। নবী, ওমরযাই এমনকি ব্র্যান্ডন কিংও বিদায় জানানোর অপেক্ষায়। একঝাক নতুন তারকার খোঁজে রংপুর। ভ্যান ডার ডুসেন, ইমরান তাহিরের সাথে ডোয়াইন প্রিটোরিয়াস মাতাবেন ঢাকা ও চট্টগ্রাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?