সাকিবের রানে ফেরায় জয়ী হলো রংপুর!
উদ্বোধনে ঝড় তোলেন রনি তালুকদার। অপর প্রান্তে ব্যাট করছেন বাবর আজম। শেষ পর্যন্ত বিস্ফোরক ইনিংস খেলেন মোহাম্মদ নবীও। তবে সর্বোপরি, রংপুর রাইডার্স শিবিরের জন্য সবচেয়ে আশ্বাসের খবর হল আইকনিক ক্রিকেটার সাকিব আল হাসানের রানে ফেরা।
রংপুর প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। জবাবে ঢাকা ১৮ ওভারে সব উইকেট হারিয়ে ১১৫ রান করেছে। ফলে রংপুর ৬০ রানে জয়ী হয়েছে!
গেল ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংসের পর আজ আবারও দুই অঙ্ক পেরোলেন তিনি। ৩৪ রানের ইনিংসে বড় শটও খেললেন বেশ কয়েকটি। তিন ক্রিকেটারের ত্রিশোর্ধ্ব ইনিংসে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর। চোখ নিয়ে গেল মাস খানেক ধরেই বেশ ভুগছেন টাইগার অলরাউন্ডার। একাধিক দেশে ডাক্তার দেখিয়েও কিছুতেও যেন কিছু হচ্ছিল না।
চোখের সমস্যার প্রভাব পড়ছিল তার খেলাতেও। বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না। মাঠের বিবর্ণ পারফরম্যান্সের সময়টাতে গেল কিছুদিন মিরপুর কিংবা সিলেট যেখানেই খেলা হয়েছে দুয়োধ্বনিও শুনতে হয়েছে। এর মধ্যেই রানে ফেরার আভাস মিলল তারকা এই অলরাউন্ডারের ব্যাটে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়