রেকর্ড পরিমাণ কমে গেলো সোনার দাম!
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দাম প্রতি আউন্স ২০০০ ডলারের এর নিচে নেমে গেছে। এটি গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বেশি রাখতে পারে। মার্কিন মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েছে। বুলিয়ন বাজার তার দীপ্তি হারিয়েছে। পর্যালোচনাধীন দিনে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ কমেছে। দাম ১৯৯০ ডলার ৭৯ সেন্ট এ স্থির হয়েছে। গত ১৯ ডিসেম্বরের পর এটি সর্বনিম্ন স্তর।
আগের দিন (সোমবার) বেঞ্চমার্কটির মূল্য ছিল ২০২০ ডলার। সেই হিসাবে এক দিনের ব্যবধানে দরপতন ঘটেছে ৩০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার ৩০০ টাকা।একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণেরও দাম হ্রাস পেয়েছে এক দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ২০০৩ ডলার ৬০ সেন্ট। আগের দিন যা ছিল ২০৩৩ ডলার। অর্থাৎ দিনের ব্যবধানে বেঞ্চমার্কটি দর হারিয়েছে ৩০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার ৩০০ টাকা।
এদিন মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাতে দেখা গেছে, বিদায়ী জানুয়ারিতে দেশটিতে ভোক্তা মূল্য সূচক প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সেই সঙ্গে নতুন বাড়ির দর বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সেবার খরচ ঊর্ধ্বমুখী হয়েছে।
নিউইয়র্কভিত্তিক স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়াঙ বলেন, এ ধরনের তথ্য দেখতে চায়নি বাজার। ধারণা করা হচ্ছিল, আগামী মে মাসে সুদের হার কমাতে পারে ফেড। কিন্তু মূল্যস্ফীতির নতুন তথ্যে সেই সম্ভাবনা ৫০ শতাংশে নেমে এসেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদিতে ইকামা নবায়নে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ১ম আর্ধের শেষদিকে দুর্দান্ত গোল নেইমারের, লাইভ দেখুন এখানে
- সাহাবুদ্দিনের পর বঙ্গভবনে কে, আলোচনায় যে ৬ নাম
- পদত্যাগের পরে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
- বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন, যা বললেন তাপিয়া
- ইনজুরিতে ছিটকে গিয়ে বিয়ে সারলেন নাহিদ রানা
- ম্যানইউর ১৫ বছরের বিস্ময়বালক গ্যাব্রিয়েলকে নিয়ে বড় ইঙ্গিত এমবেউমোর
- ফেসবুকের নতুন উদ্যোগ, মিলবে বিনামূল্যে ব্যাজ
- বিশ্বকাপের পর প্রথম মাঠে নেইমার,লাইভ দেখুন এখানে
- বালেবাকে নিয়ে ম্যানইউর সাথে ফের যোগাযোগ, দাবি রোমানোর
- আজকের মুদ্রা বিনিময় হার: এক নজরে সব দেশের রেট
- স্পিকার জানালো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে কে
- আজকের মুদ্রা বিনিময় হার (২৬ জুলাই ২০২৬): সকল দেশের রেট
- রাষ্ট্রপতির শেষ চিঠিতে উঠে এলো যেসব গুরুত্বপূর্ণ বিষয়
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ