সব জল্পনা উড়িয়ে প্রকাশ হলো বিশ্বকাপে ভারতের অধিনায়কের নাম!
এবছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপে ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত। কিন্তু দলের নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে বিভ্রান্তি ছিল। অবশেষে আসন্ন বিশ্বকাপের জন্য ভারতের অধিনায়কের নাম চূড়ান্ত করেছে বিসিসিআই।জানা গেছে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজকোটে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।
দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এর আগে, তিনি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে ভারত সেমিফাইনালে খেলেছিল। রোহিত আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিসিসিআই-এর নেতৃত্বে ছিলেন এবং তারপরে বোঝা গিয়েছিল যে তিনি বিশ্বকাপেও ভারতকে নেতৃত্ব দেবেন। অবশেষে তা সত্যি হলো।
বিশ্বকাপের জন্য রোহিতকে অধিনায়ক করার ব্যাপারে জয় শাহ বলেন, ‘প্রায় এক বছর পর রোহিত আফগানিস্তান সিরিজে অধিনায়কত্বে ফিরেছে। এর অর্থ হলো সে অবশ্যই নেতৃত্ব দেবে (টি-টোয়েন্টি বিশ্বকাপে)।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি রোহিতের সামর্থ্য আছে। ওয়ানডে বিশ্বকাপেই সে তা দেখিয়েছে, আমরা টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলাম। রোহিতের অধিনায়কত্বে বার্বাডোজে ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live