নান্নুর চেয়ে যত টাকা বেশি বেতন পাবেন গাজী আশরাফ হোসেন লিপু!
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নির্বাচক কমিটি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। শেষ পর্যন্ত মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের মেয়াদ বাড়ানো হয়নি। তাদের জায়গায় প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন।
গাজী আশরাফ হোসেন প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার আগে বিসিবি পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তিনি ক্রিকেট প্রশাসনের প্রধান এবং বিপিএলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দেশের একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিসিবি থেকে প্রধান নির্বাচক হিসেবে তিনি যে বেতন পাবেন তা সদ্য বিদায় নেওয়া প্রধান নির্বাচক নান্নুর চেয়ে অনেক বেশি। প্রাক্তন প্রধান নির্বাচক নানু প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা বেতন পেতেন। এক্ষেত্রে লিপুর বেতন হবে আড়াই লাখ টাকা বলে জানিয়েছে বিসিবির একাধিক সূত্র।
বিসিবির নতুন এই প্রধান নির্বাচক বিদেশ সফরে বোর্ড পরিচালকদের সমান দৈনিক ভাতা, আন্তর্জাতিক মানের হোটেলে থাকা, বিজনেস ক্লাসে বিমান ভ্রমণ, আন্তর্জাতিক সিরিজের সৌজন্য টিকিটসহ আরও কিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকবেন। আগামী ১ মার্চ নান্নুর স্থলাভিষিক্ত হবেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন