অবশেষে ক্লাব ছাড়ালেন এমবাপ্পে!
প্যারিস সেইন্ট জার্মেই চলমান মৌসুমই শেষ মৌসুম হতে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পের। মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছাড়বেন, পিএসজি কর্তাদের এমন কথা জানিয়ে দিয়েছেন এই ফরাসী তারকা, পিএসজির একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে দিয়েছে এই খবর।
২০১৭ সালে মোনাকো থেকে বড় অঙ্কের ট্রান্সফারে পিএসজিতে এসেছিলেন এমবাপ্পে। এরপর থেকে নিজেকে তিনি মেলে ধরেছেন দারুণভাবে। ২০২২ ক্লাবটির সঙ্গে পুনরায় চুক্তি করেন ২৫ বছর বয়সী এমবাপ্পে। সেই চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা। চুক্তিতে একটি ধারা ছিল, তিনি চাইলে মেয়াদ এক বছর বাড়াতে পারবেন। কিন্তু সেই ধারা চালু করেননি এমবাপ্পে।
অনেক দিন ধরেই এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চলছে। এরই মধ্যে দলবদলের আলোচনা অনেক দূর এগিয়ে গেছে বলেও সূত্রের খবর। পিএসজির সূত্র বলেছে, ‘ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনো দুই পক্ষ একমত হতে পারেনি। আগামী কয়েক মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে এমবাপ্পে আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসজি ছাড়ার ঘোষণা দেবেন।’
এ বছর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছাড়বেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চলছে। এখন দেখার বিষয় ফ্রি এজেন্ট হয়ে কোথায় যোগ দেন তিনি। তবে একাধিক সূত্র বলছে তিনি রিয়ালে যাচ্ছেন!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live