মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও সহজ ক্যাচ মিস করলেন তামিম
গুরুত্বপূর্ণ ম্যাচ বা পরিস্থিতিতে স্নায়বিক চাপে ভুগছেন তামিম ইকবাল। যেমনটা আজও করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। জশ ব্রাউনের সহজ ক্যাচ ফেলেন তিনি।
পঞ্চম ওভারে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসের ঘটনা। জশ ব্রাউন ওবেদ ম্যাককের পঞ্চম বলটি সঠিকভাবে ব্যাটে খেলতে পারেননি। বল দূরত্ব না পেলেও অনেকটাই উপরে উঠে যায়, এক্সট্রা কভারে দাঁড়িয়ে থাকা তামিমক ইকবাল বলের নিচেই ছিলেন।
নিজের জায়গায় দাঁড়িয়েও বল ধরতে পারেননি তামিম। চলিত বাংলায় বলা যায়—ডাল-ভাত ক্যাচ ছিল, সেটাও হাতে জমাতে পারলেন না বরিশালের অধিনায়ক। তাতে ২০ রানে জীবন পান ব্রাউন।
অবশ্য তামিমের এই ভুলের খেসারত হিসেবে বড় কিছু গুণতে হয়নি চট্টগ্রামকে। ম্যাকয়ের পরের ওভারেই সাজঘরে ফিরেছেন ব্রাউন। ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে ম্যাকয়কে তুলে মারতে গিয়ে আরও একবার মিস টাইমিং হয় ব্রাউনের। এবার বল চলে পয়েন্টে দাঁড়িয়ে থাকা ডেভিড মিলারের হাতে।
তামিম ভুল করলেও মিলার ভুল করেননি। সহজ ক্যাচ লুফে নেন এই প্রোটিয়া। তাতে ২২ বলে ৩৪ রান করে থেমেছেন ব্রাউন। তার এই ইনিংসে ২ চার ও ৩টি ছক্কার মার ছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live