ব্রেকিং নিউজ: বাংলাদেশের নতুন কোচের নাম ঘোষণা করলো বিসিবি
বাংলাদেশের কোচিং স্টাপকে নতুন করে সাজাচ্ছে বিসিবি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাধিক কোচের পদ শুন্য হয়। সেই সব পদে কোচ নিয়োগ দিচ্ছে বিসিবি। তারি ফলশ্রুতিতে এবার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকার জন্য দুই বছরের চুক্তি করেছেন তিনি। কোনো কিছু পরিবর্তন না হলে এই অজি আগামী ১৫ এপ্রিল দলের সাথে যোগ দেবেন। আজ এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই আজি এর আগে পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করেছেন। তার থেকে উল্লেখযোগ্য হলো এর আগে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে কাজ করেছেন কিয়েলি।
এছাড়া গত মাসে জাতীয় দলেন নতুন ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্প ও পেস বোলিং কোচ হিসেবে অ্যান্ড্রু অ্যাডামসকে নিয়োগ দিয়েছে বিসিবি। তাদের দুজনের সঙ্গেও আগামী দুই বছরের জন্য চুক্তি করেছে বিসিবি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়