মাঠে তানজিম সাকিবের পানি খাওয়া নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন মুশফিক
চলছে মুসলমানদের অত্যান্ত গুরুত্বপূর্ণ মাস রমজান। ইসলামের বিধান অনুয়ায়ী, এই মাসে প্রত্যেকটি মুসলমানকে রোজা থাকা ফরজ। অর্থ্যাৎ সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে হয় বা পানাহার থেকে বিরত থেকে বিরত থাকতে হয়। এমনকি গতকাল বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা গিয়েছে মাঠেই ইফতার করতে।
আর কালকে ম্যাচের এক সময় অর্থ্যাৎ ইফতার করার ঠিক আগ মুহূর্তে দেখা গেছে তানজিম হাসান সাকিবকে পানি পান করতে। আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ঝড়। এর আগে থেকে ধর্মীয় বিষয় নিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি। যা গতকালকে আরও উস্কে দিয়েছে। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আসা মুশফিকুর রহিমের সামনেই বিষয়টা তুলে ধরা হয়।
উত্তর মুশফিক বলেন, ‘আপনারাও অনেক সময় এরকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন কোনো ইস্যুতে লিখতে পারে। আমি সবসময় ভালোটা প্রত্যাশা করব, আপনিও সবসময় ভালো লিখবেন ব্যাপারটা এমন না। একেক মানুষ একেক ভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে। ওর প্রেক্ষাপট কী সেটা ভিন্ন। আমিও কিন্তু ওরকম জানি না।’
মুশফিক আরও বলেন, পেসারদের জন্য এইটা কঠিন ‘যেটা বললেন ওর (সাকিব) অবস্থাটা কী, সেটা কিন্তু ভিন্ন। কারণ, স্বাভাবিক আজকে যেরকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল, ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।’
তবে সমালোচনা মাঝে আজকে মাঠে দুর্দান্ত ছিলেন তানজিম হাসান সাকিব। শ্রীলঙ্কার ভয়ংকর হয়ে ওঠা দুই ওপেনারকে ফেরান তিনি। এছাড়াও সাদিরা সামারাবিক্রমার উইকেট নেন তিনি। ৮ ওভারে ৬১ রান তোলা শ্রীলঙ্কাকে দ্রুত আটকে দিতে কার্যকরী ভূমিকা ছিল তানজিম সাকিবের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!