চমক দিয়ে আর্জেন্টিনার নতুন জার্সি প্রকাশ
আগে থেকে চারে দিকে আলোচনা হচ্ছিল ল্যাটিন আমেরিকার শ্রেষ্টত্বের লড়াই কোপা আমেরিকার আগে নতুন জার্সি পড়ে হাজির হবেন মেসি -আনহেল ডি মারিয়ারা। এই বিষয়টা আগে থেকেই জানিয়ে রেখেছিল আর্জেন্টিনার জার্সি নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। এর আগে বেশ কয়েকবার ফাঁসও হয়েছিল আর্জেন্টিনার নতুন জার্সি।
তবে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সি। জানা গেছে মার্চে অনুষ্টিত প্রীতি ম্যাচ থেকেই এই জার্সিতে দেখা যাবে মেসিদের। জার্সি প্রকাশের জন্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস একটি ভিডিও প্রকাশ করে। যেখানে আর্জেন্টিনার তারকা ফুটবলার হুলিয়ান আলভারেজ এবং ডি মারিয়া উপস্থিত ছিলেন। তবে চমক দিয়ে সামনে আসেন মেসি।
প্রত্যেক বারের মতোই আর্জেন্টিনার ঐতিহ্য মেনে আকাশী নীল এবং সাদার সমন্বয়ে তৈরি করা হয়েছে আর্জেন্টিনার জার্সি। তার সাথে রাখা হয়েছে সোনালী রঙ। বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে এই রংটি। অ্যাডিডাসের লোগো, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো এবং বিশ্বকাপ জয়ের স্মারক রাখা হয়েছে সোনালি রঙ।
দেশের বাইরে খেলার জন্য বনানো জার্সিতে রাখা হয়েছে গাঢ় নীল রঙ। কিন্তু এখানে স্মারক করা হয়েছে আকাশী নীল রঙে আর দুপাশেই রাখা হয়েছে আকাশী নীল এবং সাদার সমন্বয়। হোম জার্সির মতো অ্যাওয়ে জার্সিও সমান নজর কেড়েছে আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের। আর্জেন্টিনার পাশাপাশি এদিন চিলি, কলম্বিয়া, মেক্সিকো, পেরু এবং ভেনিজুয়েলার নতুন জার্সি প্রকাশ করেছে অ্যাডিডাস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!