ব্রেকিং নিউজ: শোরুম উদ্বোধন করতে গিয়ে বিড়ম্বনায় সাকিব
বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বেশ কিছু দিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্তদের জানিয়েছিলেন বেইলি রোডে একটি কসমেটিকসের শোরুম উদ্বোধন করবেন। তবে তখন কি আর সাকিব জানতো সেখানে গিয়ে ভক্ত সমর্থকদের এমন মধুর বিড়ম্বনায় পড়বেন তিনি। তবে যখন নামটা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের তখন তো ভক্তরা একটু পাগলামুতো করবেই।
বাংলাদেশের সেরা ক্রিকেটারকে এক নজরে দেখতে বৃহস্পতিবার দুপুর গড়াতেই যেন জনসমুদ্রে রূপ নেয় বেইলি রোডের সিরাজ টাওয়ারের আশেপাশের এলাকা।
অতিরিক্ত ভিড়ের কারণে কোনো রকম করে শোরুম উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করতে হয়েছে। তাকে সুরক্ষা দিতে গিয়ে নজেহাল নিরাপত্তা কর্মীরা। তারপর বিশ্ব সেরা অলরাউন্ডারকে পেয়ে খুশি কর্তৃপক্ষ। তাদেরই একজন বলেন, যে জন্য উনাকে এখানে আনা, আমাদের প্রচারণা তো হয়ে গেছে।
সবার জানা ভারতে অনুষ্টিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন এই বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেললেই ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ থেকে নিজে সরিয়ে নিয়েছেন তিনি। তার দলে না থাকা নিয়ে রয়ে গেছে ধোয়াসা। তার তো চোট আছেই। তার পর নিয়েছেন ছুটি।
শ্রীলঙ্কা সিরিজে সাকিবের না খেলার বিষয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছিলেন, সাকিবের ব্যাপারটা হচ্ছে, ডেফিনেটলি ওর ইনজুরি। ছুটি চাওয়ার ব্যাপারটা হচ্ছে...। মেইনলি হচ্ছে তার ইনজুরি। সময় নিচ্ছে, খুব সম্ভবত বেটার ট্রিটমেন্ট করাবে। যদিও বিপিএল চলাকালেই সাকিব জানিয়েছিলেন, তার চোখের সমস্যা নেই। তিনি ঠিক আছেন।
এদিকে, খেলার অবসরে নিজের ব্যবসা ও রাজনীতি নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব।
উল্লেখ্য, গেল জানুয়ারিতে অথেনটিক কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক এন্ড হারল্যান-এর সঙ্গে অফিসিয়াল পথচলা শুরু হয় আরেক সুপারস্টার শাকিব খানের। জনপ্রিয় এই চিত্রতারকা হয়েছেন আন্তর্জাতিক মানের এই প্রসাধনী ব্র্যান্ডের অন্যতম একজন ডিরেক্টর।
সম্প্রতি শাকিব খানের এই কোম্পানির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন সাকিব। শাকিব খানের এই প্রতিষ্ঠানের পণ্য হোমকেয়ার ও হোমক্লিনিং ‘টাইলক্স’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হন মাগুরা-১ আসনের এই সংসদ সদস্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live