১০ম বাংলাদেশী হিসেবে নতুন মাইলফলোকে সৌম্য সরকার
আজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। ইতিমধ্যে শেষ হয়েছে ম্যাচের টস। টস জিতে আগে বোলিংকরার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক কুসল মেন্ডিস। ফলে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ।
শ্রীলঙ্কা তাদের সেরা একাদশে একটি পরিবর্তন করেছে। দুনিথ ওয়েলালেজ এসেছেন মহেশ থেকশানার পরিবর্তে। প্রথম ওয়ানডেতে যে একাদশে ছিল বাংলাদেশ সেই একাদশ নিয়েই আজকেই মাঠে নেমেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ৪ উইকেটে ১৩৫ রান।মুশফিক৩ রান ও তাওহিদ হৃদয় ১৯ রানে ব্যাট করছেন। লিটন দাস তিন বল খেলে ০ রানে প্রমোদ মদুশানে বলে আউট। ৩৯ বলে ৪০ রান করে আউট হয়েছেন শান্ত।৬৬ বলে ৬৮ রান করে আউট সৌম্য। ১১টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা। ১৬.২ ওভারে দলীয় সেঞ্চুরি করে বাংলাদেশ। শুন্য রানে ফিরেছেন মাহমুদউল্লাহ।
১০ম বাংলাদেশী হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে ২ হাজার রান হলো সৌম্যর। ২০তম ওভারে হাসারাঙ্গাকে টানা দুটি চার মেরেছেন সৌম্য, এর প্রথমটিতে ক্যারিয়ারে ২ হাজার রান পূর্ণ হয়েছে তাঁর। পরের ওভারে কুমারাকে আপার কাটে মেরেছেন ম্যাচের প্রথম ছক্কা। ওই শটে হৃদয়ের সঙ্গে ৫০ রানের জুটি হয়ে গেছে সৌম্যর।
দুই দলের একাদশ:
শ্রীলঙ্কা: পথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুসাল মেন্ডিস (ক্যাপ্টেন ও উইকে), সাদিরা সামারাউইক্রমা, চরিথ আসালাঙ্কা, জনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়েললাগে, প্রমোদ মদুশান, লাহিরু কুমার।
বাংলাদেশ: সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম শরীফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!