বাংলাদেশকে হারিয়ে সবাইকে অবাক করে যা বললেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ
চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের দুইটি ম্যাচ। প্রথম ম্যাচে ৬ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার জয়ে বড় অবদান রাখে পাথুম নিশাঙ্কা এবং চারিথ আসালাঙ্কা। শেষ দিকে দারুন ব্যাটিং করেন হাসারাঙ্গা। তাইতো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বে তাদেরকে প্রশংসায় ভাসান।
শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা বলছিলেন, ‘আসলে এই দুই ব্যাটার (আসালাঙ্কা এবং নিশাঙ্কা) গত কয়েক মাস ধরে রান করে যাচ্ছে। তারা ধারাবাহিকভাবে রান করছে। বিশেষ করে নিশাঙ্কা আফগানিস্তানের সাথে ডাবল সেঞ্চুরি করেছে। পরে আরেকটি সেঞ্চুরি করেছে। আজকে আরও একটি করল। সে বেশ ধারাবাহিক। সময়ের সাথে সাথে দারুণ পরিপক্ক একজন ক্রিকেটার হয়ে উঠছে।’
তিনি আরও বলেন, ‘এখানে কন্ডিশন এবং পরিস্থিতি বুঝে খেলতে হয়েছে। সাধারণত এই দুজন বেশ শান্ত ব্যাটার। তারা অনেক তথ্য বের করেছে বাইরে থেকে। তারা দুজন দারুণ বন্ধু। সবসময় একসাথে থাকে। তারা জানে নিজেদের সামর্থ্য সম্পর্কে। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।’
এই দল নিয়ে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্ন করলে জবাবে থিলিনা জানান, ‘আসলে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ আরও ৩ বছর আছে পরের ওয়ানডে বিশ্বকাপের। আমি নিশ্চিত নির্বাচকদের প্ল্যান রয়েছে। যদি প্ল্যানিং ঠিকঠাক থাকে তাহলে পরের বিশ্বকাপে দেখা যাবে অন্তত ৪-৫ জন থাকবে যারা ১০০ ওয়ানডে খেলেছে। সর্বশেষ বিশ্বকাপে এটি হয়নি। আমাদের অভিজ্ঞ ক্রিকেটার দরকার। এরা আরও ভালো করবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!