২:৩০ মিনিটে নয় শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত ফাইনালে নতুন সময় মাঠে নামবে বাংলাদেশ, দেখেনিন সময়
চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে সিরিজের দুটি ম্যাচ শেষ হয়েছে। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩ উইকেটের জয় নিয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরায় শ্রীলঙ্কা। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ হয়ে দাড়িয়েছে অঘোষিত ফাইনাল। তাই দেখার বিষয় শেষ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে। চলুন দেখে নেয়া যাক।
বাংলাদেশ বর্তমানে ওপেনিং নিয়ে বেশি ভুগছে। বিশেষ করে লিটন দাসের ফর্ম নিয়ে হতাশ সবাই। পর পর দুই ম্যাচে ০ রানে আউট হয়েছেন তিনি। তাই শেষ ওয়ানডে ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন লিটন। তার জায়গাতে একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন এনামুল হক বিজয়। আর তার সাথে দেখা যাবে সৌম্য সরকারকে। তিনে ফর্মের তুঙে থাকা অধিনায়ক নাজুমল হোসেন শান্তকে দেখা যাবে।
চারে তাওহিদ হৃদয়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯৬ রান করেন তিনি। পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ। ছয়ে মুশফিকুর রহিম। সাতে মিরাজ। স্পিন বিভাগে এক পরিবর্তন আসতে পারে তাইজুলের জায়গাতে রিশাদ হোসেনকে দেখা যেতে পারে। পেস বিভাগ সামলাবেন শরিফুল, তাসকিন ও তানজিম সাকিব।
চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আগের দুইটি ম্যাচে দুপুর আড়াইটায় খেলা শুরু হলেও শেষ ম্যাচে সকাল ১০টায় মাঠে নামবে দুই দল।
শেষ ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
লিটন দাস/এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন ও তানজিম সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live