শ্রীলঙ্কার সিরিজ শেষ হওয়ার আগেই ৫ ম্যাচের টি-২০ সিরিজের সূচি ঘোষণা করলো বিসিবি
এখনো শেষ হয়নি শ্রীলঙ্কা সিরিজ। তার আগেই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জানা গেছে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসের ২৮ এপ্রিল ঢাকায় আসার কথা রয়েছে জিম্বাবুয়ের। এরপরেই সফরকারীরা চলে যাবে চট্টগ্রামে।
বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি অনুষ্টিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচে দুই দল মুখোমুখি হবে ৩ মে। এক দিনের বিরতি দিয়ে ৫ মে দ্বিতীয় ও ৭ মে তৃতীয় টি-টোয়েন্টি খেলবে দুই দল। প্রথম দুই ম্যাচ হবে সন্ধ্যা ৬টার সময়। বিকেল ৩টা থেকে শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
এরপর দুই দল ফিরে আসবে ঢাকাতে। সিরিজের ৪র্থ ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্টিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১০ মে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধা ৬টায় ও ১২ মে শেষ ম্যাচ। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
আবার এই সিরিজ শেষ করেই যুক্তরাষ্ট্র সফরে যাবে নাজমুল বাহিনী।যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতির পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৩ মে। আর সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live