মুশফিকের ‘হেলমেট’ উদযাপনের কারণ খুলে বললেন শান্ত
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ঘটে ছিল বিরল ঘটনা। বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আবেদনের ভিত্তিতে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল টাইম আউট। আর সেই আউটের শিকার হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেই ঘটনা পর থেকে দুই দলের মধ্যে খেলা হলেই দেখা যায় উত্তেজনা উত্তাপ। চলমান বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজেই এমনটা দেখা গেছে।
টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর টাইম আউট উদযাপন করে পুরো শ্রীলঙ্কা দল। এবারের শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে হেলমেট উদযাপন করে মুশফিক। কেননা টাইম আউট হওয়ার হেলমেট নিয়ে দাড়িয়ে ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউস। এমন উদযাপনের কারণ জানতে চাওয়া হয় নাজমুল হোসেন শান্ত’র কাছে।
বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘না আমরা শুধু উদযাপন করেছি। আমাদের মনমতো উদযাপন করেছি। মনে যেটা আসছে সেটা করেছি। সিরিজ জেতার পর স্বাভাবিকভাবে উদযাপন হবে। মুশফিক ভাই বিশেষ করে তিনটা ম্যাচে যেরকম এফোর্ট দিয়েছেন এবং বিশেষ করে আজকের ইনিংসটা অন্যতম সেরা ইনিংস আমার মনে হয় উনার অনেকগুলা ইনিংসের মধ্যে, এই তো।’
শান্ত আরও বলেন, ‘হ্যাঁ অনেক কিছু পেয়েছি। কিছু কিছু জায়গায় দক্ষতার উন্নতির জায়গা আছে। আজকের ম্যাচটা হয়ত আরও ভালোভাবে জিততে পারতাম। দিনশেষে খেলাটা জিততে পেরেছি খুশি। সামনে যখন আবার সিরিজ খেলতে আসব তখন আরও সুন্দরভাবে প্ল্যান করে কীভাবে আরও ভালো ক্রিকেট খেলতে পারি সেটা প্ল্যান করতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live