টেস্ট সিরিজের জন্য চমক দিয়ে দল ঘোষণা করলো শ্রীলঙ্কা
টেস্ট সিরিজের জন্য চমক দিয়ে দল ঘোষণা করলো শ্রীলঙ্কা
শেষ হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল শ্রীলঙ্কা। আর আজ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। আর এরই মধ্যে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে দুই দল। তবে চমক আছে দুই দলের একাদশেই। মাত্র ৪ ম্যাচ খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সীমিত ওভারের ক্যারিয়ার দীর্ঘ করতে তিনি এমন সিদ্ধান্ত নিলেও, ক্রিকেটভক্তদের জন্য তা ছিল চমকে ওঠার মতো। সেই অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের টেস্টে ফিরছেন হাসারাঙ্গা। তাকে রেখেই ১৭ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড।
হাসারাঙ্গা যখন টেস্টকে বিদায় বলেছেন, তার আগে ফরম্যাটটিতে সর্বশেষ তাকে গিয়েছিল বাংলাদেশের বিপক্ষে। পাল্লেকেলেতে ২০২১ সালে তিনি সেই টেস্টটি খেলেছেন। একই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার দীর্ঘতম সংস্করণের ক্রিকেটে ফিরছেন হাসারাঙ্গা। মাত্র ৪ টেস্টেই ক্যারিয়ারের ইতি টেনে রঙিন পোশাকে দীর্ঘ সময় খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও তার পরিসংখ্যান অত উজ্জ্বল নয়। মাত্র ৪ উইকেট এবং ব্যাট হাতে তিনি করেন ১৯৬ রান।
কেবল হাসারাঙ্গাই নন, সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে দীর্ঘ সংস্করণকে বিদায় বলেছিলেন লাসিথ মালিঙ্গাও। ২০১১ সালে মাত্র ২৭ বছর বয়সেই তিনি টেস্ট থেকে অবসরে যান। পরবর্তীতে শ্রীলঙ্কার হয়ে আরও ৯ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন তিনি। ২০২০ সাল পর্যন্ত মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন।
হাসারাঙ্গার সঙ্গে লঙ্কানরা টেস্টে নামছে শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে। স্কোয়াডে আছেন প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, অলরাউন্ডার নিশান পেরিস ও কামিন্দু মেন্ডিস। আগামী ২২ মার্চ থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজ। পরবর্তীতে ৩১ মার্চ চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট।
শ্রীলঙ্কাকে শেষ ওয়ানডেতে হারিয়ে আজ (সোমবার) ২-১ এ সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ফরম্যাটটিতে লঙ্কান দলে ছিলেন না ধনাঞ্জয়া ডি সিলভা। তার নেতৃত্বে সফরকারী দলটি টেস্টে টাইগারদের মোকাবিলা করবে। যেখানে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া কুশল মেন্ডিস থাকছেন ধনাঞ্জয়ার সহকারী হিসেবে। এছাড়া টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। টি-টোয়েন্টি সিরিজ খেলে তিনি নিজ দেশে ফিরে গিয়েছিলেন।
শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড :
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও চামিকা গুনাসেকারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!