রোনালদোকে বাদ দিয়ে দল ঘোষণা করলো পর্তুগাল
আসছে বৃহস্পতিবার চলতি বছরের প্রথম প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে পর্তুগাল। সুইডেনের বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচ ঘিরে ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ মার্টিনেজ। তবে বাদ পড়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
শুধু রোনালদোই নন, বাদ পড়েছেন দিয়েগো দালত, জোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনিয়া ও জোয়াও ফেলিক্সের মতো তারকারা। খবর ইএসপিএনের। স্কোয়াড ঘোষণার পর পর্তুগালের কোচ জানিয়েছেন, ‘রোনালদোকে বাদ দেওয়া হয়নি, বরং টানা ম্যাচের ধকল কাটাতে সুইডেন ম্যাচে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।’
খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন রোনালদোকে বিশ্রাম দেওয়ার কারণ জানিয়েছে। তাদের প্রতিবদনে বলা হয়, পরিবার নিয়ে বর্তমানে ছুটি কাটাতে সৌদি আরবে আছেন রোনালদো।
এর আগে গত শনিবার সন্ধ্যায় আল নাসরের হয়ে পুরো ৯০ মিনিট খেলেছেন রোনালদো। সৌদি প্রো লিগে টানা ম্যাচ খেলা বিবেচনায় নিয়ে রোনালদোকে আন্তর্জাতিক বিরতিতে বাড়তি বিশ্রাম দিয়েছেন মার্টিনেজ।
অবশ্য বেশিদিন ছুটি কাটাতে পারবেন না পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী তারকা রোনালদো। সুইডেনের বিপক্ষে ম্যাচের পরেই দলে যোগ দিতে হবে ৩৯ বছর বয়সী এ তারকাকে।
আগামী ২৬ মার্চ স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। সেই ম্যাচে রোনালদোসহ বাদ পড়া বাকিরা যোগ দেবেন বলে জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা