আইপিএলের তিন দিন আগে অধিনায়কের নাম ঘোষণা দিল্লি ক্যাপিটালস
বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছিল আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে কে নেতৃত্ব দেবেন কে। গত আইপিএলে ঋষভ পন্থের অনুপস্থিতিতে অধিনায়ক হয়েছিলেন অস্ট্রেলিযার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। এ বার পন্থ দলে ফিরেছেন। তবু নেতৃত্ব নিয়ে একটা প্রশ্ন ছিলই। আইপিএল শুরুর তিন দিন আগে সেই প্রশ্নের উত্তর দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি।
এ বার দলে ফিরেছেন পন্থ। যদিও তাঁকে চেনা ছন্দে দেখতে পাওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে। ব্যাটিং করতে সমস্যা না হলেও এখনও স্বচ্ছন্দে উইকেট রক্ষা করতে পারছেন না তিনি। এই পরিস্থিতিতে দিল্লিকে আইপিএলে কে নেতৃত্ব দেবেন সেটাই ছিল বড় প্রশ্ন। মঙ্গলবার সেই প্রশ্নের উত্তর দিল আইপিএলের দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি।
সৌরভের দল জানিয়ে দিল আসন্ন আইপিএলে দিল্লির অধিনায়ক ২৬ বছরের উইকেটরক্ষক-ব্যাটার। অর্থাৎ আবার পন্থের হাতেই নেতৃত্ব তুলে দিলেন দিল্লি কর্তৃপক্ষ। দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দল বলেছেন, ‘‘পন্থকে অধিনায়ক হিসাবে আবার স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। পন্থ অকুতোভয় ক্রিকেটের প্রতীক। সুস্থ হয়ে ওঠার পথেও ডাকাবুকো ভাবমূর্তি ধরে রেখেছিল পন্থ। ওকে দলের সঙ্গে মাঠে নামতে দেখার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। আমরা নতুন উদ্যম নিয়ে একটা নতুন মরসুমের দিকে তাকিয়ে রয়েছি।’’ দলের আর এক কর্ণধার কিরণ কুমার গান্ধী বলেছেন, ‘‘পন্থ কঠোর পরিশ্রম করছে। জীবনের অন্যতম কঠিন সময়েও পরিশ্রম করে গিয়েছে। আমার কোনও সন্দেহ নেই, ওর সতীর্থরা ওকে দেখে দারুণ অনুপ্রাণিত হবে। নতুন মরসুমে সবাই নতুন ভাবে ঝাঁপিয়ে পড়বে। অধিনায়ক পন্থ এবং ওর দলের জন্য শুভেচ্ছা থাকল।’’
২০২০ মরসুমে দিল্লির অধিনায়ক ছিলেন শ্রেয়স আয়ার। ২০২১ এবং ২০২২ মরসুমে দিল্লিকে নেতৃত্ব দেন পন্থ। তিনি গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ায় এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। সেই পরিস্থিতিতে গত বছর আইপিএলে দিল্লির অধিনায়ক হয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ওয়ার্নার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live