আর কিছুক্ষণ পর ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, দেখেনিন সরাসরি দেখবেন যেভাবে
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে কুয়েত সিটির জাবের আল আহমেদ স্টেডিয়ামে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এটি হবে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। আগের দুই ম্যাচে জামাল ভূঁইয়ারা মেলবোর্নে ৭-০ গোলে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে এবং ঢাকায় ১-১ গোলে ড্র করেছে লেবাননের বিপক্ষে। ফিলিস্তিন বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২:৩০ মিনিটে।
ফিলিস্তিনের বিপক্ষে মার্চের দুই ম্যাচের জন্য বাংলাদেশ দুই সপ্তাহ অনুশীলন করেছেন সৌদি আরবে। সেখান থেকে রোববার কুয়েতে পৌঁছে বাংলাদেশ গতকাল (সোমবার) প্রথম অনুশীলন করেছে।
ম্যাচশহরে প্রথম অনুশীলনের পর বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, দুই সিনিয়র খেলোয়াড় তপু বর্মন ও সোহেল রানা-১ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের বেশি সময়ের অনুশীলন শেষে এখন তারা ফিলিস্তিনকে মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত।
দেড় যুগ আগে ফিলিস্তিনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল বাংলাদেশের এবং সেটা ঘরের মাঠে। ২০০৬ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ কাপের ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল। এরপর টানা ৫ বারের সাক্ষাতে সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল ২০২১ সালে কিরগিজস্তানে একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে। লাল-সবুজ জার্সিধারীদের হার ছিল ২-০ গোলে।
কুয়েত সিটিতে যে ফিলিস্তিনের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ সেই ফিলিস্তিন আগের চেয়ে অনেক শক্তিশালী। গত জানুয়ারিতে কাতারে হওয়া এশিয়ান কাপেই তারা নিজেদের বদলে যাওয়া রূপটা দেখিয়েছে প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠে। এমন একটি দেশের বিপক্ষে দুটি ম্যাচে বাংলাদেশকে ‘কঠিন পরীক্ষাই’ দিতে হবে।
আজকের বাংলাদেশ বনাম ফিলিস্তিন ফুটবল খেলা সরাসরি লাইভ অনলাইন ও টিভি চ্যানেল
আজকের বাংলাদেশ vs ফিলিস্তিন বিশ্বকাপ বাছাইপর্বের ফুটবল খেলাটি সরাসরি লাইভ দেখার জন্য কোটি বাঙ্গালী সমর্থক চেয়ে রয়েছে। যার কারণে তারা সকলেই জানতে চায়, যে বাংলাদেশ বনাম ফিলিস্তিন ম্যাচটি কোন টিভি চ্যানেল বা অনলাইনে কিভাবে দেখা যাবে?
তাদের উদ্দেশ্যে জানাতে চায় যে, বাংলাদেশ বনাম ফিলিস্তিন ফুটবল খেলা সরাসরি লাইভ সম্প্রচার করবে টি’স্পোর্টস টিভি চ্যানেলে। এবং একই সাথে T sports, Rabbitolebd, bioscope, Sony LIV অ্যাপসে। এছাড়াও অনলাইনে ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ ও চ্যানেল হতে লাইভ দেখানো হতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live