এবারের আইপিএল শিরোপা জিতবে কোন দল ভবিষ্যৎবাণী করলেন ডি ভিলিয়ার্স ও ব্রেট লি
আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএল। তবে এবারের আইপিএলে নাকি ইতিহাস লেখা হবে। পাল্টে যাবে সব কিছু। আগে যা কখনো ঘটেনি তাই ঘটবে নাকি এবারের আইপিএলে। আইপিএল শুরুর আগে ভবিষ্যৎবানী করলেন ব্রেট লি এবং এবি ডি ভিলিয়ার্স। তাদের মতে এবারের আইপিএল শিরোপা জিতবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
প্রত্যেকবার শক্তিশালী দল গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে শেষ পর্যন্ত যেতা হয় না শিরোপাটা। এই ভাবে কেটে গেলো আইপিএলের ১৬টি আসর। তারপরও ধরা হলো না শিরোপাটা। কিন্তু ব্রেট লি বলছেন এবারই শিরোপা জিতবে ব্যাঙ্গালুরু। এবার দলের নামের পাশাপাশি পাল্টে ফেলেছে জার্সিও। তাই ব্রেটলি মনে করছেন এবার ট্রফি ভাগ্যও বদলাবে।
অজি কিংবদন্তি বলেন, ‘আমি মনে করি এ বছর আরসিবির শিরোপা জয়ের ভালো সুযোগ রয়েছে। ভারতে অনেক কুসংস্কার আছে। তারা তাদের নাম পরিবর্তন করেছে, জার্সি পরিবর্তন করেছে। এবারই হয়তো তাদের ভাগ্য পরিবর্তন হবে।’
দক্ষিণ আফ্রিকার সুপার স্টার ডি ভিলিয়ার্সও মনে করছেন এবার শিরোপা খরা কাটাবে ব্যাঙ্গালুরু। তিনি বলেন, ‘এবার খুলে যাবে আরসিবির সৌভাগ্যের পথ। এ বছর আরসিবি আইপিএল শিরোপা জিতবে। আমার দৃঢ় বিশ্বাস, এবার দল জিতবে। একটু ধৈর্য ধরতে হবে। তবে আরও ৯টি দল রয়েছে যারা আরসিবিকে তা করতে যথেষ্ট বাধা দেবে। প্রথমে আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং এর কাছাকাছি এসেছি। ফাইনালে তিনবার হেরেছি।’
বিরাট কোহলি ডি ভিলিয়ার্সরা যা পারেনি তাই মাত্র দুই বছরে করে দেখিয়েছে আইপিএলে ব্যাঙ্গালুরুর নারী দল। উইমেনস প্রিমিয়ার লিগ বা নারী আইপিএলে শিরোপা জিতেছে ব্যাঙ্গালুরুর নারী দল। মেয়েদের আইপিএল জয়ে আরসিবির ট্রফি জেতার নিয়তি তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।
২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএলে রানার-আপ হয় ব্যাঙ্গালুরু। এছাড়া প্লে-অফ খেলেছে ২০১০, ২০১৫ ও ২০২১ সালে। সর্বশেষ আসরেও লিগ পর্ব থেকেই নিতে হয়েছে বিদায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!