মুস্তাফিজের আগুন বোলিংয়ে কাঁপছে আইপিএল
আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে টস হারল সিএসকে। অর্থাৎ, ক্যাপ্টেন্সি অভিষেকে টস হারলেন রুতুরাজ। টস জিতে আরসিবি দলনায়ক ফ্যাফ ডু'প্লেসি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, চিপকে রান তাড়া করবে চেন্নাই সুপার কিংস।
পঞ্চম ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। তাঁর দ্বিতীয় বলে চার মারেন ফ্যাফ। তবে তৃতীয় বলে রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়ে যান ডু'প্লেসি। ৮টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন আরসিবি দলনায়ক। ৪২ রানে ২ উইকেট হারায় আরসিবি। ব্যাট করতে নামেন রজত পতিদার। তাকে ০ রানে ফেরান মুস্তাফিজ। নিজের প্রথম ওভারেই ২টি উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান।
১১.২ ওভারে বিরাট কোহলিকে সাজঘরে ফেরান মুস্তাফিজুর রহমান। ছক্কা হাঁকানোর চেষ্টায় নিজের উইকেট ছুঁড়ে দেন বিরাট। বাউন্ডারি লাইনে বল ধরে রবীন্দ্রর দিকে ছুঁড়ে দেন রাহানে। রবীন্দ্র বল লুফে নিতেই শেষ হয় কোহলির ইনিংস। ২০ বলে ২১ রান করেন বিরাট। মারেন ১টি ছক্কা। আরসিবি ৭৭ রানে ৪ উইকেট হারায়।
ফের একই ওভারে ২টি উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান। ১১.৪ ওভারে মুস্তাফিজুরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন। ২২ বলে ১৮ রান করেন গ্রিন। মারেন ১টি চার। আরসিবি ৭৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। মুস্তাফিজুর রহমান ২ ওভারে ৭ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন।
আরসিবির প্রথম একাদশ
ফ্যাফ ডু'প্লেসি (ক্যাপ্টেন), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অনূজ রাওয়াত, করণ শর্মা, মায়াঙ্ক ডাগর, আলজারি জোসেফ ও মহম্মদ সিরাজ।
সিএসকের প্রথম একাদশ
রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), রাচিন রবীন্দ্র (অভিষেক হচ্ছে), অজিঙ্কা রাহানে, ডারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি (অভিষেক হচ্ছে), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, মাহিশ থিকশানা, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live