আজ রাতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ব্রাজিল, সরাসরি দেখবেন যেভাবে
লম্বা সময় পর ইংল্যান্ডের সাথে খেলবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ৭ বছর আগে ইংল্যান্ডের সাথে খেলেছিল। শেষ বার গোল শুন্য ড্র হয়েছিল ম্যাচটি। আবার সেই একই স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায়। যদিও প্রীতি ম্যাচ তারপরও কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। ল্যাটিন আমেরিকার শ্রেষ্টত্বের লড়াইয়ে মাঠে নামার আগে এইটাই তাদের প্রস্তুতি ম্যাচ হিসেবে কাজ করবে। তবে বর্তমানে খারাপ সময়ে মধ্যে দিয়ে যাচ্ছে ব্রাজিল দল।
কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হারার পর ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ান কোচ তিতে। এরপর কোচ নিয়োগ নিয়ে বেশ নাঠক শুরুর হয়। একের পর এক বিদেশি কোচ নিয়ে আলোচনার পর অবশেষে সাও পাওলোর কোচ ডরিভালকেই নিয়োগ দেয় ব্রাজিল ফুটবল ফেডারেশন। যিনি আজ আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের হয়ে নতুন যাত্রা শুরু করবেন।
তবে তার নতুন যাত্রার শুরুতেই পাচ্ছে না পূর্ণ দল। কেননা ইনজুরিতে দলের সব তারকা ফুটবলাররা। দলে নেইমার প্রধান দুই গোলরক্ষক আলিসন ও এদেরসনও। এ ছাড়া কাসেমিরো, এদের মিলিতাওসহ বেশ কজন তারকা খেলোয়াড়কে পাচ্ছেন না ডরিভাল। এদিকে একের পর এক ম্যাচ হেরে আত্মবিশ্বাস নেমেছে তলানিতে তার ওপর সেরা খেলোয়াড়দের না পাওয়া আরো চাপ বাড়াবে দলটির ওপর।
অপরদিকে এ ম্যাচে নিজেদের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনকে পাচ্ছে না স্বাগতিক ইংল্যান্ড। গত শনিবার বুন্দেসলিগায় ড্রামস্টাডের বিপক্ষে ৫-২ গোলের জয়ে অ্যাঙ্কেলে চোট পান বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড।
এছাড়া স্কোয়াডে থেকেও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না আয়াক্স মিডফিল্ডার জর্ডান হেনডারসন এবং চেলসি ফরোয়ার্ড কোল পালমার। কারণ একই, চোট। আর্সেনালের তরুণ ফরোয়ার্ড বুকায়ো সাকাও গত বৃহস্পতিবার পাওয়া চোটে সরে দাঁড়িয়েছেন সাউথগেটের স্কোয়াড থেকে।
আজ রাতে অনুষ্ঠেয় ব্রাজিল-ইংল্যান্ডের ম্যাচটি বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস টেন ২তে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!