আগামীকাল ২য় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়
চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। প্রথম ম্যাচে ১১৮ রানের বিশাল জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তাই সিরিজ বাঁচানোর মিশনো আগামীকাল মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। সংবাদ সম্মেলনে স্বাগতিকদের প্রতিনিধি ফাহিমা খাতুন জানালেন দ্বিতীয় ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা।
ফাহিমা বলেন, ‘ফিল্ডিং গ্রুপ গত কয়েক মাস অনেক কষ্ট করেছি। হয়তো হয়ে গেছে হঠাৎ করে মিস। না হলে অস্ট্রেলিয়ার মতো দলকে ১৫০-এর নিচে রাখতে পারতাম। তবে কালকের ম্যাচেও আমাদের লক্ষ্য থাকবে বোলিংয়ের যে শক্তি, সেটির পাশাপাশি (ভালো) ফিল্ডিং করে ওদেরকে যত কম রানের মধ্যে আটকে রাখা (যায়)। আর আগে ব্যাটিং করলে অবশ্যই হেলদি টার্গেট দেওয়ার চেষ্টা করব।’
প্রথম ওয়ানডে ম্যাচ নিয়ে ফাহিমা বলছিলেন, ‘আমরা যেভাবে শুরু করেছিলাম বোলিংয়ে, আমাদের লক্ষ্য ছিল আমাদের যে শক্তি আছে, সেটা দিয়ে ওদের অল্প রানে আটকানো। তারা অনেক বড় দল, (তবে) আমরা সেভাবে চিন্তা করিনি। আমরা চেষ্টা করেছি আমাদের যে শক্তি আছে, (সেটা দিয়েই) আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করেছি। আমরা অনেকটাই ভালো বোলিং করেছি, মাঝখানে একটু ক্যাচ মিস হয়েছে, মিসফিল্ডিং ছিল। এ কারণে তারা রানটা ২০০ পার করতে পেরেছে।’
ম্যাচ হারলেও সেই ম্যাচের বোলিং নিয়ে খুশি ফাহিমা, ‘আমি মনে করি আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করেছে। অন্যান্য দলের বিপক্ষে তারা তিন শর বেশি রান করেছে। আমি মনে করি আমাদের বোলারের বিপক্ষে তারা ভুগেছে। আমাদের ভুলের কারণেই তারা দুইশ পার করতে পেরেছে।’
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দু’দলের জন্যই এই সিরিজ ঐতিহাসিক। প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে অজি মেয়েরা। তাদের লক্ষ্য একই মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। অন্যদিকে ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় জ্যোতি-ফাহিমাদের জন্যও সিরিজটি কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। সিরিজে টিকে থাকার লক্ষ্যে আগামীকাল সকাল সাড়ে ৯টায় তারা অজিদের মুখোমুখি হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!