শেষ হলো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচ ১১৮ রানের বিশাল ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া। আর আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ৬ উইকেটে জিতে নিয়েছে সফরকারীরা। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।
আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৪৪.১ ওভারে ৯৭ রানে অল-আউট হয় বাংলাদেশ। জবাবে ২৩.৫ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে জিতে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে রান তাড়া করতে নামেন আলিসা হিলি ও ফোবে লিচফিল্ড। দলীয় ২৪ রানের মাঝেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। এর আগে যথাক্রমে ১৫ ও ৫ রান করেন তারা।
বেথ মুনি ৮ রানে স্ট্যাম্পিং হন। ১০ রানে রান আউট হন তাহলিয়া ম্যাকগ্রা। তবে এরপর আর কোনো উইকেট হারায়নি তারা। একপ্রান্ত আগলে রেখে ৩৫ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এলিস পেরি।
অন্যপ্রান্তে ২০ রানে অপরাজিত ছিলেন অ্যাশলে গার্ডনার। স্বর্ণা আক্তারের বলে সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করেন পেরি। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি কেউ। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় টাইগ্রেসরা।
৩ রানে আউট হন সোবহানা মোস্তারি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এক পর্যায়ে ৬১ রানেই ৮ উইকেট হারায় টাইগ্রেসরা। ফাহিমা খাতুন ১১ ও রিতু মনি ১০ রান করেন।
শেষদিকে নাহিদা আক্তারের দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ দলীয় শতকের কাছাকাছি যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে সোফি মলিনিউ তিনটি এবং গার্ডনার, কিং ও জর্জিয়া দুটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live