ব্রেকিং নিউজ: ১৫ সদস্যের দুটি দল ঘোষণা করলো বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) প্রত্যেক বছর স্বাধীনতা দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করে থাকে। আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রীতি টি-টেন ম্যাচ আয়োজন করবে বিসিবি। বাংলাদেশ লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে সাবেক ক্রিকেটাররা খেলবে ম্যাচটি।
১৯৭১ সালে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই থেকে (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে, জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিসিবিও প্রতি বছরের ন্যায় এ বছরও দিবসটিতে নানা কর্মসূচি পালন করবে। এইদিনে প্রতি বছর সাবেক খেলোয়াড়দের নিয়ে প্রীতি ম্যাচ আয়োজন করে থাকে বিসিবি। এবারও লাল দল ও সবুজ দল নামে দুই দল নিয়ে প্রীতি টি-টেন ম্যাচ আয়োজন করা হয়েছে।
এবারের খেলায় বাংলাদেশ লাল দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দূর্জয়। দলে আছেন আরও দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও হাবিবুল বাশার সুমন।
অন্যদিকে সবুজ দলে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও শাহরিয়ার নাফীসের মতো তারকা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ লাল দলের স্কোয়াড: নাইমুর রহমান দূর্জয়, আকরাম খান, হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার, ফয়সাল হোসেন ডিকেন্স, ডলার মাহমুদ, আনোয়ার হোসেন (উইকেটকিপার), জামাল উদ্দিন আহমেদ, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, হাসিবুল হোসেন শান্ত ও মোহাম্মদ আলী।
বাংলাদেশ সবুজ দলের স্কোয়াড: জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফীস, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ পাইলট, রাজিন সালেহ, এহসানুল হক সেজান, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম (উইকেটকিপার), মোহাম্মদ রফিক, সজল চৌধুরী, মাহবুবুল আলম রবিন, রবিউল ইসলাম, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, রকিবল হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!