ডি'কক-নরকিয়াকে বাদ দিল দক্ষিণ আফ্রিকা
মঙ্গলবারেই প্রকাশিত হয়েছে আসন্ন মরশুমের জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নয়া কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা। তালিকায় রয়েছে বেশ কিছু চমক। নতুনরা যেমন জায়গা পেয়েছেন তালিকায় তেমন বেশ কিছু পুরনো জনপ্রিয় ক্রিকেটার বাদ পড়েছেন। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন পেসার নান্দ্রে বার্গার। যিনি ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। পাশাপাশি প্রথমবার জায়গা টপ অর্ডার ব্যাটার টোনি দা জর্জি। তবে আগামী মরশুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন এনরিখ নরকিয়া, মীগর মতন তারকারা।
মঙ্গলবার ঘোষণা হয়েছে এই কেন্দ্রীয় চুক্তির তালিকা। ২০২৪-২৫ মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে আরও একটি বদল এনেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। কমানো হয়েছে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা। ২০ থেকে কমিয়ে তা করা হয়েছে ১৮'তে। এক মরশুমে বাদ পড়ার পরে ফের একবার এই তালিকায় জায়গা করে নিয়েছেন পেসার আন্দিলে ফেলুকায়ো। উল্লেখ্য এই মরশুমের মাঝপথে দুরন্ত পারফরম্যান্স করে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছিলেন জেরাল্ড কোয়েটজি। গত ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করা কোয়েটজি এবারও কেন্দ্রীয় চুক্তিতে তাঁর জায়গা ধরে রেখেছেন। গত বছর ওডিআই বিশ্বকাপের পরেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন ডি'কক। টেস্ট থেকে তিনি আগেই অবসর নিয়েছিলেন। এবার তিনি স্বাভাবিক কারণেই বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকে।
পাশাপাশি ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডিন এলগার। ফলে স্বাভাবিক কারণেই কেন্দ্রীয় চুক্তিতে নেই ডিন এলগারও। ঘটনাচক্রে গত বছরের সেপ্টেম্বরে চোট পান এনরিখ নরকিয়া। এরপর থেকে দেশের ২২ গজে আর খেলতে দেখা যায়নি তাঁকে। চলতি মাসের শুরুতে যদিও মাঠে ফিরেছেন তিনি। ফিট থাকলে এবং ফর্মে থাকলে আসন্ন টি-২০ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলতে পারেন তিনি। তবে আসন্ন মরশুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি। এছাড়াও সিসান্ডা মাগালা, ওয়েন পার্নেল এবং টপ অর্ডার ব্যাটার কিগান পিটারসেন বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকে।
একনজরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির তালিকা:
তেম্বা বাভুমা, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, টনি দি'জর্জি, বিয়র্ন ফোরটান, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, এনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এডেন মার্ক্রাম, ত্রিস্তান স্টাবস, রাসি ভ্যান ডার দাসেন, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আন্দিলে ফেলুকায়ো, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল